ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তেকে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে হস্তান্তর করা হয়েছে। ফিলিপাইনের কর্মকর্তারা বলছেন, সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে একটি বিমানে ম্যানিলা ত্যাগ করেছেন এবং তাকে দি হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে রদ্রিগো দুতার্তেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশে মঙ্গলবার ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ গ্রেপ্তার করে। ফিলিপাইনের সরকার একথা জানায়।
প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের কার্যালয় এক বিবৃতিতে জানায়, হংকং থেকে দেশে ফেরার পর দুতার্তেকে গ্রেপ্তার করা হয় এবং আইসিসির নির্দেশে পুলিশ তাকে হেফাজতে নেয়। তিনি ক্ষমতায় থাকাকালে অবৈধ মাদক বিরোধী অভিযানে বহু লোক নিহত হয়। আইসিসি তার তদন্ত করছে।
আন্তর্জাতিক পুলিশের ম্যানিলা অফিস আন্তর্জাতিক আদালত থেকে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার একটি আনুষ্ঠানিক অনুলিপি পেয়েছে এবং সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নোটিস পাঠানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ৭৯ বছর বয়সী সাবেক এই নেতার স্বাস্থ্য ভালো আছেন এবং সরকারি চিকিৎসকেরা তাকে পরীক্ষা করেছেন।
২০১১ সালের ১ নভেম্বর থেকে ২০১৯ সালের ১৬ মার্চ পর্যন্ত সময়কালে দুতার্তের সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করে আইসিসি। মানবাধিকার কর্মীরা বলেন, জবাবদিহিতা এড়াতে ২০১৯ সালে ফিলিপাইনকে রোম সংবিধি থেকে প্রত্যাহার করে নেন দুতার্তে।
দুতার্তে প্রশাসন ২০২১ সালের শেষের দিকে আন্তর্জাতিক আদালতের তদন্ত স্থগিত করার পক্ষে যুক্তি দিয়েছিল যে, ফিলিপাইন কর্তৃপক্ষ ইতোমধ্যে একই অভিযোগ খতিয়ে দেখছে। তাদের যুক্তি ছিল, আইসিসি হলো সর্বশেষ পদক্ষেপ এবং আইসিসির এই অভিযোগের তদন্ত করার এখতিয়ার নেই।
আইসিসির আপিল বিচারকরা ২০২৩ সালে রায় দেন, তদন্ত আবার শুরু হতে পারে; তারা দুতার্তে প্রশাসনের আপত্তি প্রত্যাখ্যান করেন। কোনো দেশ গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ সবচেয়ে জঘন্য আন্তর্জাতিক অপরাধের সন্দেহভাজনদের বিচার করতে অনিচ্ছুক বা অসমর্থ হলে নেদারল্যান্ডসের দি হেগে অবস্থিত আইসিসি পদক্ষেপ নিতে পারে।

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।
১২ ঘণ্টা আগে
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।
১৩ ঘণ্টা আগে
শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।
১৭ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।
১৮ ঘণ্টা আগে