একদিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং গাজায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। সোমবার রাতে যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। এতে গাজায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন। ইসরাইল বলছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের অবকাঠামো। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের স্থায়ী নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করছে ইসরায়েল। সোমবার (৫ মে) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় বলেন, সেনারা এখন পর্যন্ত গাজার যেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না। এর বদলে সেনারা স্থায়ীভাবে সেখ
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর (ডিএইচএস) জানিয়েছে, ‘সিবিপি হোম অ্যাপ’-এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের জন্য আর্থিক সহায়তা ও ভাতা দেওয়া হচ্ছে। নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট অভিবাসীকে এক হাজার ডলারের ভাতা প্রদান করা হবে এই অ্যাপের মাধ্যমে।
চলতি বছর সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার অর্জন করেছে রয়টার্স, নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট ছাড়াও আরও কিছু প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার ১৯১৭ সাল থেকে দেওয়া শুরু হয়।
ফিলিস্তিনের গাজায় ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫২ হাজার ৬০০ জনে পৌঁছে গেছে।
গত ২৯ এপ্রিল ইউরোপীয় বিচার আদালত (ইসিজে) রায় দেন, কেবল অর্থের বিনিময়ে কাউকে ইইউভুক্ত কোনো দেশের নাগরিকত্ব দেওয়া যাবে না। সংশ্লিষ্টরা অবশ্য জানিয়েছেন, এভাবে অর্থ উপার্জনের বিকল্প কিছু সুযোগ এখনো দেশগুলোর সামনে রয়ে গেছে।
বাহিনীর এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলছিলেন, "সব বাহিনীর মতোই বিএসএফেরও শক্তি বৃদ্ধির প্রয়োজন রয়েছে। সেই হিসাবেই আগামী কয়েক বছর ধরে নতুন নিয়োগের কথা ভাবা হয়েছে। তবে নতুন ব্যাটালিয়ন গড়ার ব্যাপারে এখনও সরকার চূড়ান্ত ছাড়পত্র দেয় নি বলেই আমরা জানি।"
হেমু নিজের বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন সামনে থেকে। তিনি সাঁজোয়া যুদ্ধহাতিতে বসে ছিলেন, হাতে ছিল বিক্রমাদিত্যের চিহ্ন সম্বলিত ধ্বজা। শুরুতেই হেমুর বাহিনী মুঘলদের ওপর আক্রমণ করে এবং প্রাথমিক ধাক্কায় অনেক মুঘল সৈন্য হতাহত হয়।
ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দেশটির পত্রিকা হারেৎজকে বলেন, নেতানিয়াহু বলেছেন, এর ফলে রেইড দেওয়ার উদ্দেশ্যে অভিযানের বদলে সামরিক হামলার নতুন লক্ষ্য হবে গাজায় স্থায়ীভাবে দখল কায়েম করা এবং সেখানে ইসরায়েলের টেকসই উপস্থিতি নিশ্চিত করা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের সিনেমা শিল্প দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন তিনি। এর জন্য অন্য দেশগুলোর ‘সমন্বিত প্রচেষ্টা’কে দায়ী করেন তিনি।
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই যাচ্ছে। এমন অবস্থায় রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার (৫ মে) এই বৈঠক অনুষ্ঠিত হবে। পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান
কাশ্মীরের সীমান্তে আবারও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। রোববার (৪ মে) রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে টানা ১১ রাত ধরে দুই দেশের সেনারা নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গুলি চালিয়েছে।
নয়াদিল্লি কীভাবে পেহেলগাম হামলার বদলা নেবে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সেই প্রত্যাঘাতকে কেন্দ্র করেই ভারত ও পাকিস্তান পুরোদস্তুর যুদ্ধে জড়াবে নাকি বেছে নেবে বিকল্প কোনো পথ? এ প্রশ্নের আপাতত কোনো উত্তর নেই। তবে পাকিস্তানের একটি অস্ত্র ভারতীয় বিমান বাহিনীর ঘুম কেড়ে নেয়ার জোগাড় করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৫৩০ ছাড়িয়ে গেছে।
হেমুর জীবনগাথা যেন এক অলৌকিক উত্থান। তাঁর জন্ম হয়েছিল বিহারের এক সাধারণ হিন্দু বৈশ্য পরিবারে। প্রথম জীবনে তিনি চাল, ঘি, লবণ ইত্যাদি বিক্রি করতেন, পরে দিল্লিতে সরকারি চাকরিতে যোগ দেন।
আদালতের রায়ে ট্রাম্প-নিযুক্ত দুই বিচারক নিওমি রাও এবং গ্রেগরি কাটসাস উল্লেখ করেন, নিম্ন আদালতের এই সংক্রান্ত বিষয়ে ‘বিষয়ভিত্তিক এখতিয়ার নেই’। তবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মনোনীত বিচারক কর্নেলিয়া পিলার্ড এ রায়ের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করেন।
ইসরায়েলের তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর ফলে ইসরায়েলের ব্যস্ততম এই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।