স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে ১,০০০ ডলার পাবে অভিবাসীরা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মে ২০২৫, ১৪: ৩৯

যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেলে তাদের ভ্রমণ ব্যয় বহনসহ এক হাজার মার্কিন ডলার পুরস্কার প্রদান করবে এমন ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেন, ‘আপনি যদি এখানে অবৈধভাবে থাকেন, তবে স্বেচ্ছা প্রত্যাবাসনই গ্রেফতার এড়িয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার সবচেয়ে নিরাপদ, কার্যকর এবং ব্যয়সাশ্রয়ী উপায়।’

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর (ডিএইচএস) জানিয়েছে, ‘সিবিপি হোম অ্যাপ’-এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের জন্য আর্থিক সহায়তা ও ভাতা দেওয়া হচ্ছে। নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট অভিবাসীকে এক হাজার ডলারের ভাতা প্রদান করা হবে এই অ্যাপের মাধ্যমে।

ডিএইচএস আরও বলেছে, ‘স্বেচ্ছা প্রত্যাবাসন একটি মর্যাদাপূর্ণ উপায়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করার পথ। এতে অভিবাসীরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর হেফাজতে পড়ার ঝুঁকি থেকে রক্ষা পাবেন।’

প্রতিষ্ঠানটির দাবি, ‘সিবিপি অ্যাপ’ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন আইন বাস্তবায়নের খরচ প্রায় ৭০ শতাংশ কমে আসবে। বর্তমানে একজন অভিবাসীকে জোরপূর্বক ফেরত পাঠাতে গড়ে ১৭ হাজার ১২১ ডলার খরচ হয়।

এরই মধ্যে হন্ডুরাসের এক অভিবাসী নতুন প্রক্রিয়ার আওতায় নিজ দেশে ফিরে গেছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসন বন্ধের ওপর জোর দেন এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ করেন।

ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেন তিনি। এরই মধ্যে অনেক অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

১ দিন আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

১ দিন আগে

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১ দিন আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

২ দিন আগে