একদিনে ৪ দেশে হামলা চালাল ইসরায়েল

ডেস্ক, রাজনীতি ডটকম

একদিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং গাজায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। সোমবার রাতে যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। এতে গাজায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন। ইসরাইল বলছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের অবকাঠামো। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সংস্থাটির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়ে অন্তত ৫৪ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এছাড়া ইসরায়েল একইদিনে ইয়েমেন, লেবানন এবং সিরিয়ায়ও বিমান হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের বন্দর নগরী হোদেইদায় অন্তত ৩০টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে দু’জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

এছাড়া লেবানন ও সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল।

এর আগে গত রবিবার গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলে জানা গেছে।

এরইমধ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাকি জিম্মিদের ফিরিয়ে আনা আর হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসেবে বর্ণনা করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা রবিবার সন্ধ্যায় গাজায় হামলা বাড়ানো নিয়ে বৈঠকে বসে। সেসব বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। সূত্র: আল-জাজিরা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আইআরজিসির গোয়েন্দাপ্রধানকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত হওয়া ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা।

১২ ঘণ্টা আগে

ইরানের বিশ্ববিদ্যালয়সহ আবাসিক এলাকায় হামলায় নিহত ৩৪, পালটা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) তেহরান প্রদেশের বাহারেস্তান কাউন্টিতে বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশু ছয়জন, যাদের বয়স ১০ বছরের কম।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত

বিবৃতিতে বলা হয়েছে, সোমবার মেজর জেনারেল মাজিদ খাদেমি চলমান আগ্রাসী যুদ্ধে আমেরিকান-জায়োনিস্ট শত্রুর সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে বিপ্লব, রাষ্ট্রব্যবস্থা ও ইসলামি স্বদেশের প্রতি আন্তরিক ও সাহসী অভিভাবকত্বের মাধ্যমে গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ, স্থায়ী ও শিক্ষ

১৩ ঘণ্টা আগে

ট্রাম্পের ‘অশালীন’ হুমকির পর তেলের দর ছাড়াল ১১০ ডলার

এর আগে রোববার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস— সব একসাথে, ইরানে। এর মতো কিছু আর হবে না!!! ওই অভিশপ্ত প্রণালি খুলে দাও পাগল বেজন্মার দল, নইলে নরকে বাস করতে হবে— দেখে নিও! আল্লাহ মহান।’

১৫ ঘণ্টা আগে