ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের স্থায়ী নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করছে ইসরায়েল। সোমবার (৫ মে) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় বলেন, সেনারা এখন পর্যন্ত গাজার যেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না। এর বদলে সেনারা স্থায়ীভাবে সেখানে থাকবে। এছাড়া গাজায় হামলা আরও তীব্র করার হুমকি দিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু।
তিনি বলেছেন, এখন থেকে সেনারা গাজায় প্রবেশ করে আর বের হয়ে যাবে না। তারা সেখানে সবসময় থাকবে এবং প্রয়োজন অনুযায়ী স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত গাজার মোট অঞ্চলের তিনভাগ দখল করে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ওই জায়গাগুলো থেকে গাজাবাসীদের সরিয়ে দিয়ে ওয়াচ টাওয়ার এবং নজরদারি চৌকি তৈরি করেছে তারা। এ অঞ্চলগুলোতে ‘নিরাপত্তা জোন’ হিসেবে অভিহিত করছে দখলদাররা। তবে ইসরায়েল এখন এই জায়গাতেই থেমে থাকবে না। তাদের পরিকল্পনা হলো পুরো গাজা স্থায়ীভাবে দখল করা।
গত রবিবার দখলদার ইসরায়েলের মন্ত্রিসভা গাজায় হামলার পরিধি বাড়ানো ও নতুন পরিকল্পনা গ্রহণ করে। আর এ পরিকল্পনা অনুযায়ী, গাজার সব অঞ্চল দখল করা হবে রয়টার্সকে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। এ সময় গাজার বেসামরিক মানুষকে দক্ষিণ দিকে সরিয়ে দেওয়া হবে এবং ত্রাণ সামগ্রী যেন হামাসের হাতে না পড়ে সেটি নিশ্চিত করা হবে।
সূত্র: রয়টার্স

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত হওয়া ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা।
১২ ঘণ্টা আগে
ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) তেহরান প্রদেশের বাহারেস্তান কাউন্টিতে বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশু ছয়জন, যাদের বয়স ১০ বছরের কম।
১৩ ঘণ্টা আগে
বিবৃতিতে বলা হয়েছে, সোমবার মেজর জেনারেল মাজিদ খাদেমি চলমান আগ্রাসী যুদ্ধে আমেরিকান-জায়োনিস্ট শত্রুর সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে বিপ্লব, রাষ্ট্রব্যবস্থা ও ইসলামি স্বদেশের প্রতি আন্তরিক ও সাহসী অভিভাবকত্বের মাধ্যমে গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ, স্থায়ী ও শিক্ষ
১৩ ঘণ্টা আগে
এর আগে রোববার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস— সব একসাথে, ইরানে। এর মতো কিছু আর হবে না!!! ওই অভিশপ্ত প্রণালি খুলে দাও পাগল বেজন্মার দল, নইলে নরকে বাস করতে হবে— দেখে নিও! আল্লাহ মহান।’
১৫ ঘণ্টা আগে