ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর ফলে ইসরায়েলের ব্যস্ততম এই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

রবিবার (৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে আঘাত হানলে এলাকাটির রাস্তার অবকাঠামো এবং কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে রবিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করে যে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করার পরেও তা ভূপাতিত করতে ব্যর্থ হয় এ বিষয়ে তদন্ত চলছে।

এ সময় বিমানবন্দরটির সবগুলো প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থলে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী, এ সময় মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে এবং লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে চলে যায়।

প্যারামেডিকদের মতে, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

হুতিরা তাৎক্ষণিক এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে ইয়েমেনজুড়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সামরিক বাহিনী প্রতিদিন বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। রবিবার ভোরে হুতি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ইয়েমেনে আরও কয়েকটি মার্কিন বিমান হামলার খবর দেয়।

রবিবার (৪ মে) আল মাসিরাহ টিভি জানায়, মার্কিন যুদ্ধবিমানগুলো আল-জাওফ গভর্নরেটের আল-হাজম জেলায় ১০টি এবং মারিব গভর্নরেটে তিনটি হামলা চালায়। সূত্র: আল-জাজিরা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ঐশী প্রতিশোধ আসন্ন: আইআরজিসি নৌপ্রধান

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান কমান্ডার বলেছেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির পথ অনুসরণ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।’ একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ঐশী প্রতিশোধ’ আসন্ন।

১৬ ঘণ্টা আগে

শত্রুর ওপর ‘ক্রোধের বজ্রাঘাত’ অব্যাহত থাকবে: আইআরজিসি কমান্ডার মুসাভি

ইরানের জনগণের পক্ষ থেকে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর সদস্যরা শত্রুদের ওপর ‘ক্রোধের বজ্রাঘাত’ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাহিনীটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি।

১৬ ঘণ্টা আগে

মার্কিন চাপে খামেনির শেষকৃত্যে যোগ দেয়নি ১৩ দেশ, অন্যদেরও হুমকি

যুক্তরাষ্ট্রের চাপ ও কূটনৈতিক প্রচারণার মুখে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অন্তত ১৩টি দেশ অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

২১ ঘণ্টা আগে

আলি খামেনিকে শেষ শ্রদ্ধা, তেহরানে শোকের জনসমুদ্র

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার শোকের জনসমুদ্রে পরিণত হয় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স। লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় সংগীত, ধর্মীয় শোকগাথা ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তার সপ্তাহব্যাপী দাফন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

১ দিন আগে