যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হুমকি দিয়ে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যদি যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেলের আমদানি না বাড়ায়, তবে তাদের ওপর তিনি শুল্ক আরোপ করবেন।
মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার স্লিপ অ্যাপনিয়া (ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া)-র চিকিৎসার জন্য এই প্রথম ওষুধের অনুমোদন দিয়েছে। লাখ লাখ আমেরিকান এই জটিলতায় আক্রান্ত হওয়ায় এই অনুমোদন দেয় হয়। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়।
“অবৈধ বাংলাদেশিদের” জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘোষণা দিয়েছেন।
ইসরায়েলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। সেখানর একটি পার্কে ক্ষেপণাস্ত্রটি আঘাত করেছে। এতে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা। খবর আল জাজিরার।
গাজায় যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প। এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। বিদায়ী বাইডেন প্রশাসনও গাজা ছিটমহলে যুদ্ধবিরতি চুক্তির জন্য তাদের শেষ চেষ্টা হিসেবে কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে।
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় ৬টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার সকালে রাশিয়া দফায় দফায় হামলা চালিয়েছে কিয়েভে। একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের আকাশে কালো ধোঁয়ার কু
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বর্বর হামলায় কমপক্ষে আরো ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আরও ১৭৪ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
সংযুক্ত আরব আমিরাত কিংবা তার বাইরের কোনো দেশে কমপক্ষে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এ ভিসার আবেদন করা যাবে। ব্যক্তির কমপক্ষে ১ মিলিয়ন দিরহামের সম্পদ অথবা অর্থ থাকতে হবে। এর বাইরে মাসিক ২০ হাজার দিরহাম আয় (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) হলেও চলবে। ভিসার আবেদনের জন্য সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জম
‘আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪’ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস মিয়ানমারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক ‘মতবিনিময়’ সভার আয়োজন করে।
সরকারি চাকরিতে কোটা বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। রাজধানীতে বিক্ষুব্ধ জনতার সহিংসতার আশঙ্কায় সামরিক বিমানে করে ঢাকা ছাড়েন তিনি।
তাছাড়া ইসরায়েলের বিরুদ্ধে পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই অভিযোগ তোলে মানবাধিকার সংস্থাটি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করায় রাশিয়ার পরাজয় হয়নি বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়ায় আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে।
পাকিস্তান এবার এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ এশিয়ার বাইরে যেকোনো স্থানে আঘাত হানতে পারবে, এমনকি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার । বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সূত্র, রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া ও হিন্
বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) তিনজনকে জামিন দিলেন কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত।
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন নারী-শিশুসহ আরও ৩২ জন। গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন অঞ্চলে হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতি বছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট। সেই ফলাফল অনুযায়ী ২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ। বৃহস্পতিবার এ বিষয়ে প্রকাশিত দ্য ইকোনমিস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।