ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশি নাগরিকদের এখন অনেক পরিমাণে (সাবস্টেনশিয়াল নাম্বারস) ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশিদের আবেদনের পরিপ্রক্ষিতে নানা কারণেই তারা ভিসা দিচ্ছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককেই চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা তো (বাংলাদেশিদের) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে দেওয়া হচ্ছে।’
নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, যেসব কারণে ভিসা দেওয়া হচ্ছে, তার মধ্যে মেডিকেল ইস্যু বা ইমার্জেন্সি বা শিক্ষার্থীদের ভিসাও আছে।
সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কী পরিমাণ ভিসা ভারত দিয়েছে— এমন প্রশ্নের জবাবে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বলতে পারেননি জয়সওয়াল। তিনি বলেন, এটা আমাকে জেনে বলতে হবে।
গোপালগঞ্জে বুধবার দিনভর ঘটে যাওয়া সংঘর্ষ নিয়েও ভারতের অবস্থান জানতে চাওয়া হয় জয়সওয়ালের কাছে। জবাবে তিনি বলেন, আমাদের অঞ্চলে যেকোনো ডেভেলপমেন্টের দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।

বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের
২০ ঘণ্টা আগে
খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।
২০ ঘণ্টা আগে
এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
১ দিন আগে