'গাজায় গণহত্যা বন্ধে বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে'

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজ বলেন, ইসরায়েলের অর্থনীতি দখলদারিত্ব ও নিপীড়নের ওপর দাঁড়িয়ে আছে। তাই প্রতিটি দেশকে এখনই ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক পর্যালোচনা করে তা স্থগিত করা উচিত। এছাড়া বিশ্বকে এখনই এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ইসরায়েলের অর্থনীতি দখলদারিত্ব ও নিপীড়নের ওপর দাঁড়িয়ে আছে। তাই প্রতিটি দেশকে এখনই ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক পর্যালোচনা করে তা স্থগিত করা উচিত। বেসরকারি খাতের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত প্রযোজ্য হওয়া দরকার।

কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে বিশ্বের ৩০টি দেশের প্রতিনিধি অংশ নেন। এতে কূটনৈতিক ও আইনি পদক্ষেপের মাধ্যমে গাজায় ইসরায়েলের আগ্রাসন ঠেকানোর উপায় নিয়ে আলোচনা হয়।

এই সম্মেলনে স্পেন, আয়ারল্যান্ড, চীন, কাতার ও তুরস্কের প্রতিনিধিরাও অংশ নেন। দক্ষিণ আফ্রিকার শাসক দল বহুদিন ধরেই ইসরায়েলের নীতিকে বর্ণবাদী শাসনের সঙ্গে তুলনা করে আসছে।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর অনেকেই গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে উল্লেখ করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৫৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বহুবার গাজার ওপর সম্পূর্ণ অবরোধ দিয়েছে ইসরায়েল, যা ২৩ লাখ মানুষকে ক্ষুধা ও দারিদ্র্যের চরম সীমায় ঠেলে দিয়েছে।

সম্মেলনের উদ্দেশ্য শুধু ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া নয়, বরং আন্তর্জাতিক আইন ও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রক্ষা করা, বলেছেন কলম্বিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মাউরিসিও জারামিলো।

এছাড়া আলবানিজ ইউরোপীয় ইউনিয়নে কাছেও একই ধরনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইইউ আইনগতভাবে বাধ্য—ইসরায়েলের সঙ্গে তাদের চুক্তি স্থগিত করতে। কারণ ইসরায়েল অবরোধ, বর্ণবাদ ও গণহত্যা সংঘটিত করছে।

বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার ইউরোপীয় ইউনিয়ন। জোটটি এমন এক অর্থনীতিকে সমর্থন দিচ্ছে—যেটি গণহত্যার সঙ্গে জড়িত।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে মেটা

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

৯ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর একই দিনে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।

৯ ঘণ্টা আগে

আল কায়েদা বাংলাদেশে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘ

বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

২১ ঘণ্টা আগে