পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৮
গত মঙ্গলবার মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় ওই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। পরে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজনকে লাঠি দিয়ে এক পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করতে দেখা যায়।
সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে দুর্ব্যবহার পরীমণির, নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আহত বিচারপ্রার্থী
গাড়িতে উঠবেন, এমন সময় হঠাৎ মেজাজ হারিয়ে সমকালের সাংবাদিক রবিউল হোসাইনের দিকে তেড়ে যান পরীমণি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’ সাংবাদিক রবিউল বলতে থাকেন, ‘আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।’ পাশ থেকে পরীমণির সহকারীরাও বলতে থাকেন, ‘আপনি গায়ে হাত দিয়েছেন। আপনার হাত ছিল।
ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত
প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মধ্যরাতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা ওই জাদুঘরের সামনে একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি ছুড়েই তারা দ্রুতগতিতে এলাকা ছেড়ে চলে যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশ
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডের ২৯টিতেই এডিস মশার উচ্চ ঝুঁকি: জরিপ
জরিপের ফলাফলে লার্ভার ঘনত্বের ভিত্তিতে ওয়ার্ডগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ২৯টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো— ১, ২, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৫ ও ৭১।
মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যের ওপর হামলা, মারধর
কাছের একটি বাসার বারান্দা থেকে ওই পুলিশ সদস্যকে মারধরের ভিডিও ধারণ করেন এক নারী। নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে ওই নারী সংবাদমাধ্যমকে জানান, পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল। এ সময় মিরপুর-১২ নম্বরের এক মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন থেকে প
শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ‘আ.লীগের’ ৩৩ জন গ্রেপ্তার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ মঙ্গলবার সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের’ সদস্য বলে উল্লেখ করা হলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে টানা আন্দোলনের মুখে উত্তাল রাজধানীর মিরপুর। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মিরপুর-১১ নম্বর এলাকায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুঁড়লে চরম উ
শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় ২৬৪ কারখানা বন্ধ, আহত ১২ পুলিশ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষে অস্থির হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চল। আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের একাধিক দফা সংঘর্ষে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ পরিস্থিতিতে আশুলিয়াসহ আশপাশের এলাকার ২৬৪টি পোশাক কারখানায় সোমবার
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের ৩ গাড়িতে আগুন
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে কারখানায় না গিয়ে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা হয় এবং একটিতে আগুন দেওয়া হয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্
পোশাক শ্রমিকরা ফের মিরপুরের সড়কে, পুলিশের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া
টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের সড়কে নেমেছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা সড়কে অবস্থান নিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে।
মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে ২৮ জন আটক, ‘আ.লীগ’ বলছে পুলিশ
ডিএমপির মিরপুর বিভাগ আরও ১৭ জনকে আটক করেছে বলে জানিয়েছেন এ বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার। তিনি বলেন, “সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত আরও ১৭ জন আটক আছে। পরে তাদের নাম ও পরিচয় জানানো হবে। আটকরা নাশকতার পরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হয়ে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল।”
ঢাকার ৭ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরু
নতুন ব্যবস্থায় চালু হওয়া ছয়টি সাধারণ রুট হলো— গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকার আজিমপুর, মিরপুর থেকে কেরানীগঞ্জ, ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর এবং টঙ্গী থেকে আজিমপুর। অন্যদিকে চক্রাকার বাস চলবে মিরপুর-১ থেকে কচুক্ষেত, সৈনিক ক্লাব, জাহাঙ্গীর গেট ও আগারগাঁও হয়ে আনসার ক্যাম্প পর
মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে বন্ধ ছিল ৩ মেট্রোস্টেশন, যাত্রীদের ভোগান্তি
ডিএমটিসিএল সূত্র জানায়, পোশাকশ্রমিকদের আন্দোলন একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় স্টেশনের নিচে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ স্টেশনগুলোতে ট্রেন না থামানোর সুপারিশ করে মেট্রোরেল পুলিশ। এর পরিপ্রেক্ষিতে স্টেশনগুলোর ফটক বন্ধ করে দিয়ে সেগুলো এড়িয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় কর্তৃপ
সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী ‘ছুরিকাঘাতে খুন’, ছেলে গ্রেপ্তার
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে মা ও ছেলে আলাদা কক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে তাহসিন মায়ের ঘরে ঢুকে তাকে একাধিকবার ছুরিকাঘাত করেন। এতে আফিয়া আক্তারের মুখ ও গলায় গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


-73bad5-256x144.webp)









-2af723-256x144.webp)
-f3a338.jpg)


