মধ্যরাতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ককটেল বোমা। ছবি: সংগৃহীত
ককটেল বোমা। ছবি: সংগৃহীত

রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা ওই জাদুঘরের সামনে একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি ছুড়েই তারা দ্রুতগতিতে এলাকা ছেড়ে চলে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখা গেছে, আসাদ গেটের দিক থেকে একটি অটোরিকশা আসছিল জুলাই জাদুঘরের দিকে। ওই রিকশা থেকেই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ইবনে মিজান জানান, ককটেল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অটোরিকশাটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে কেউ আহত হয়নি। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এর আগে গত ১৪ অক্টোবর জুলাই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad