বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এলাকার জে ব্লকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, “৫টা ৫৭ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা আগুন লাগার সময় কোনো যাত্রী ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভাটারা থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad