পোশাক শ্রমিকরা ফের মিরপুরের সড়কে, পুলিশের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া

টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের সড়কে নেমেছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা সড়কে অবস্থান নিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পোশাক শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন। সকাল ১০টা পর্যন্ত সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া চলছিল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিলেন। আমরা তাদের সরিয়ে দিয়েছি।
নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে এর আগে গতকাল রোববার সকালেও সড়কে নেমেছিলেন পোশাক শ্রমিকরা। এ দিনও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান শ্রমিকরা। পুলিশ এ দিন ২৮ জনকে আটক করে।
সোমবার সকালে আবারও পোশাক শ্রমিকরা মিরপুর-১০ এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পালটা ধাওয়া। পোশাক শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
পরবর্তী সময়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ রাস্তায় কাউকে দাঁড়াতেই দিচ্ছে না। সন্দেহ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করছে।



-f3a338.jpg)







-2af723-256x144.webp)
-f3a338.jpg)


