আইন-আদালত
জুলাইয়ে মাদরাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে
মামলায় নুরুল ইসলাম নাহিদকে কারাগারে রাখার আবেদন করেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মোড়ল। আবেদনে বলা হয়, তদন্তের প্রয়োজনে পরে তার রিমান্ড চাওয়া হতে পারে।
অর্থ পাচার ও আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫, স্ত্রীর ১০ বছরের জেল
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় সাবেক মন্ত্রীর স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাঈদ খোকনের আইনজীবী ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত ৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেও
নাশকতার মামলায় কারাগারে সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ ৩ জন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল ও নাশকতার অভিযোগে করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর দুজন হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ও ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান। মামলার তদন্
শেখ হাসিনাকে ফেরাতে উকিল নোটিশ, টুঙ্গিপাড়ার বাড়ি ‘সাব-জেল’ ঘোষণার প্রস্তাব
প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফেরানোর জন্য নোটিশে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো।
চট্টগ্রাম সিটির সাবেক কাউন্সিলর বাচ্চু গ্রেপ্তার
এর আগে ২০২৪ সালের ২২ অক্টোবর নগরীর লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কোতোয়ালি থানায় হামলা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।
জুলাইয়ে কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগ
হাজিরা দিতে আদালতে পরীমনি, দিলেন সাংবাদিকের সঙ্গে বিবাদের ব্যাখ্যা
মাদক মামলায় হাজিরা দিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গিয়ে আগামী ২৩ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার হাজিরা শেষে গত ৫ নভেম্বর সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার ঘটনার ব্যাখ্যাও দেন তিনি। পরীমনির ভাষ্য, একজন সাংবাদিক তাকে স্পর্শ করায় তিনি ওই প্রতি
রামিসা ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। এর আগে সোমবার এক দিনে শুনানি শেষ হয়।
রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির ডেথ রেফারেন্সের রায় আগামীকাল
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। দুই আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সে বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদে
শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-ইনু-লতিফরা
সোমবার (১৬ নভেম্বর) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রথমে ১০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে বেলা ১২টা ১ মিনিটে হাজির করা হয় জিয়াউল আহসানকে। এ দিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে।
রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল দম্পতির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু
বিচার শুরুর ১৯ দিনের মাথায় গত ৭ জুন মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন র
‘ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়’— প্রশ্ন চিফ প্রসিকিউটরের
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে বিচার সম্পন্ন হওয়ার পরও ভারত কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়, সেই প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একই অ
স্কুলে ভর্তিতে লটারি বহালের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি এবং প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি পদ্ধতি চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাই কোর্ট। দেশের সব বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল রাখার ন
সর্বশেষ










-8db58c-256x144.webp)





