অর্থ পাচার ও আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫, স্ত্রীর ১০ বছরের জেল

চট্টগ্রাম ব্যুরো
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (বাঁয়ে) ও তার স্ত্রী রুকমিলা জামান (ডানে)। ছবি: সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (বাঁয়ে) ও তার স্ত্রী রুকমিলা জামান (ডানে)। ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় সাবেক মন্ত্রীর স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার আসামিদের মধ্যে ১৭ জনকে সাজা দিয়েছেন বিচার, ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন রায় শেষে সাংবাদিকদের বলেন, সাইফুজ্জামান জাবেদকে অর্থ পাচারের দায়ে ১০ বছর ও অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ বছরসহ মোট ১৫ বছরের সাজা দেওয়া হয়েছে, ৫০ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। আর তার স্ত্রী রুকমীলা জামানকে দুই অভিযোগে পাঁচ বছর করে ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন বলেন, আদালতের রায়ে আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে আপিল আবেদন করব।

রায় ঘোষণার সময় আদালতে চার আসামি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন খালাস পান। তবে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পলাতক।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। ২০২৫ সালের ২৪ জুলাই দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad