জামায়াত
সরকারের মধ্যে ফ্যাসিবাদী ভাইরাসের ‘প্রচুর লক্ষণ’ ফুটে উঠেছে: জামায়াত আমির
ফ্যাসিবাদকে কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, বরং ‘একটি ভাইরাস’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ভাইরাস যাকে পায়, তাকেই ধরে। এর কিছু লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে, তাকেই ফ্যাসিবাদী বলতে হবে। আমরা এই সরকারকে এখনই ফ্যাসিবাদী সরকার বলতে চাচ্ছি না। তবে ওই ভাইরাসের প্রচুর লক্ষণ এই সরকারের মধ্যে ফুটে উঠেছে।’
১১ দলীয় ঐক্যের সিলেটমুখী লংমার্চ স্থগিত
গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণার সময়ই সিলেটের জন্য রেলপথ বেছে নেওয়ার কথা জানিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। অন্য বিভাগগুলোতে সড়কপথে লংমার্চের পরিকল্পনা থাকলেও সিলেটের ক্ষেত্রে ছিল ভিন্ন আয়োজন।
জামায়াতের জন্য নতুন অস্বস্তি আমির হামজা
গাজী নজরুলকে ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার আমির হামজাকে নিয়ে নতুন অভিযোগ সামনে এল। দলটির এক সংসদ সদস্যকে আগের ঘটনায় বহিষ্কার করতে হলেও নতুন অভিযোগের বিষয়ে জামায়াতের শীর্ষ নেতৃত্বের অবস্থান কী হয়, তা এখন দেখার বিষয়।
উত্তর বাড্ডায় হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল
সমাবেশে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “আমরা ব্যক্তিগত দাবিদাওয়া প্রতিষ্ঠা করতে এখানে আসিনি। কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কিংবা কোনো দলকে গালিগালাজ করতে বা বিতর্কিত করতেও আসিনি। আমরা এসেছি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য।”
দুপুরে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে চলমান তীব্র শ্রমিক আন্দোলন নিয়ে দলের অবস্থান ও বক্তব্য তুলে ধরতে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে বুধবার (৪ নভেম্বর
শফিকুর রহমানের ‘সরকার পতন’, গোলাম পরওয়ারের ‘লাল কার্ডে’র হুঁশিয়ারি
সাত দফা দাবি আদায়ে ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় যশোরের মুড়লী মোড়ে এক পথসভায় তারা এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করছে জোটটি।
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। দাবি আদায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি আরও জোরালো করার কথাও জানিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সম
১১ দলের লংমার্চ, উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো নেতাকে দেখা যায়নি। শনিবার সকাল আটটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে সমাবেশ শেষে গাড়িবহর যাত্রা শুরুর পর এনসিপির চার নেতা এতে যোগ
আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে: গোলাম পরওয়ার
দেশে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও রাজনৈতিক সংঘাত বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলেও হত্যাকাণ্ড ঘটছে। সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গণভোটের রায় বাস
তাহসিফের মরদেহ উদ্ধার: উদ্বেগ-ক্ষোভ জামায়াতের, ‘স্বচ্ছ তদন্ত’ দাবি
তাহসিফের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, “তাহসিফ সাউরির পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।” রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলা করেও কেউ দায়মুক্তি পেতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
‘ভারতীয় গোয়েন্দার সঙ্গে সাক্ষাতের খবরের প্রতিবাদ এত দুর্বল কেন?’
ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার করেছে জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন প্রশ্ন তুলেছেন— তাদের এই প্রতিবাদ এত দুর্বল কেন? রাশেদ খাঁন নিজেই জামায়াতের এই বৈঠকের খবর জানিয়েছিলেন। তিনি আরও প্রশ্ন রেখেছেন— এ খবর অসত্য হলে এ ঘটনায় জামায়াতে ইসলামী তার বিরুদ্ধ
জামায়াত নেতাদের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ রাশেদের
তিনি আরও বলেন, মিয়া গোলাম পরওয়ার নৈতিক রাজনীতি করলে গোপন বৈঠকের বিষয়টি পরিষ্কার করবেন বলে আশা করেন তিনি। অন্যথায় জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত—এমন ধারণা তৈরি হবে বলেও মন্তব্য করেন রাশেদ। তাঁর অভিযোগ, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের পরিকল্পনা এই ষড়যন্ত্রের প্রথম ধাপ।
আ.লীগের কাছে বিএনপি ভোট ভিক্ষা চেয়েছে: শফিকুর রহমান
নির্বাচনের সময় বিএনপি আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সরকার চাঁদাবাজি, দখলদারি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ব্যর্থ হচ্ছে এবং নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা কর
২৮ অক্টোবরের ‘লগি-বৈঠা তাণ্ডবের’ বিচার দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি
২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি ও রাজপথের ‘লগি-বৈঠা তাণ্ডবের’ দুই দশক পূর্তিতে বিচারহীনতার প্রতিবাদে দুই দিনের দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৭ অক্টোবর রাজধানী ঢাকায় আলোচনা সভা এবং ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়ার ডাক দিয়েছে দলটি। রোববা
স্থানীয় নির্বাচন নিয়ে ‘আশাব্যঞ্জক পরিস্থিতি’ দেখছেন না জামায়াত আমির
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো আশাব্যঞ্জক পরিস্থিতি দেখছেন না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে বিএনপির একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি প্রশ্ন তোলেন, সেখানে একজন দলীয় ব্যক্তিকে কেন বসাতে হবে।
সর্বশেষ


-2612d5-256x144.webp)








-12b6a3-480x270.webp)




