দুপুরে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ জামায়াতে ইসলামী। লোগো
বাংলাদেশ জামায়াতে ইসলামী। লোগো

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে চলমান তীব্র শ্রমিক আন্দোলন নিয়ে দলের অবস্থান ও বক্তব্য তুলে ধরতে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে বুধবার (৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এই আমন্ত্রণপত্রে বলা হয়, দেশে চলমান শ্রমিক আন্দোলন বিষয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad