বৈঠকে আলোচনার বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে চলমান রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে দেশের এই দুই শীর্ষ ব্যক্তিত্বের একান্ত সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করছে।
শোক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আজ বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত।’
নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।
মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, “৭ নভেম্বর যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, আজ সেই ঐক্যের পুনর্গঠন জরুরি। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্য সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অথচ স্বৈরাচার ও কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিকে খালি করে দিয়েছে। শুধু তাই নয়, দেশের সার্বভৌমত্বকে প্রায় আরেক দেশের হাতে তুলে দেওয়ার
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আজ সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার‑উজ‑জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
শরিক দলগুলোর নেতাদের অভিযোগ, এর বাইরেও অনেককে আরও আগেই অনানুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনে আসন ছাড় দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিন্তু এতদিনেও চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোর কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছে দলটি। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নয়, বরং এর পরের জাতীয় নির্বাচন থেকে এনসিপি এই সরকারব্যবস্থা প্রবর্তন করার দাবি জানিয়েছে।
এতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফিরিয়ে দেওয়া হয়েছে দলের প্রাথমিক সদস্যপদ।
ফজলে এলাহি আকবর বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আজ শারীরিকভাবে একটু অসুস্থ। আগামীকাল (শুক্রবার) শারীরিক অবস্থার পরিবর্তন হলে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে তার।’
রিজভী বলেন, ক্ষমতায়ের টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরীর পথরুদ্ধ করবে।
ঘর ও কর্মক্ষেত্রসহ জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিতে পাঁচটি পদক্ষেপ বাস্তবায়ন করবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
খসরু মাহমুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন এটি ফেরত এসেছে। কিভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই ব্যবস্থায় গ্রহণযোগ্য অনেক নির্বাচন ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে।
এই পাঁচ নেতার প্রত্যেকেই বিশ্বাস করেন, দল তাকেই আগামী জাতীয় নির্বাচনে শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে। শুধু তাই নয়, মনোনয়ন পেলে এ আসনে এনসিপির হয়ে জয় ছিনিয়ে আনার বিষয়েও তারা আত্মবিশ্বাসী।
ঘোষিত কর্মসূচি অনুসারে—৩০ নভেম্বরের সমাবেশ হবে রংপুরে। ১ ডিসেম্বরের সমাবেশ হবে রাজশাহীতে। এই ধারাবাহিকতায় ২ ডিসেম্বর খুলনায়, ৩ ডিসেম্বর বরিশালে, ৪ ডিসেম্বর ময়মনসিংহে, ৫ ডিসেম্বর সিলেটে ও ৬ ডিসেম্বর চট্টগ্রামে অন্য সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান মুকুল, সাবেক সদস্য শওকত হাসেম শকু, ২০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সাবেক সদস্য মো. গোলাম নবী মুরাদের
তিনি বলেন, ‘আজকে যারা ফ্যাসিস্ট, যারা খুনি তাদের বিচার শুরু হয়েছে। আপনারা দেখেছেন তারা কিভাবে চৌধুরী আলম, ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করেছে, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। এসব হত্যার বিচার সঠিক সময়ে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে সেদিনকার অবৈধ প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী