বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সরকারের সাম্প্রতিক শুল্কনীতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘নন ডিসক্লোজার এগ্রিমেন্ট’ (এনডিএ) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটির পলিটব্যুরো এক বিবৃতিতে বলেছে, ২০ শতাংশ শুল্ক আরোপ এবং গার্মেন্টস খাত রক্ষার নামে মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে বাংলাদেশ নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করছে।
বিবৃতিতে বলা হয়, “নন ডিসক্লোজ চুক্তি, বন্দর সুবিধা, রাখাইন করিডোর এবং ২৫টি বোয়িং কেনার প্রতিশ্রুতি দিয়ে সরকার মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে কূটনৈতিক প্রতিরোধ না গড়ে আত্মসমর্পণ করেছে। এই চুক্তিকে শিল্প কূটনৈতিক বিজয় দেখানো হলেও এটা দেশের সামগ্রিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে।”
দলটি আরও উল্লেখ করে, বৈশ্বিক বাজার অর্থনীতির অসাম্য এবং সাম্রাজ্যবাদী নীতির কারণে উন্নয়নশীল দেশগুলো এক ধরনের ‘নয়াউপনিবেশিক শাসনের’ অধীনে পড়ছে। ফলে বৈষম্য, সামরিক জোট নির্ভরতা ও লুটপাটমূলক পুঁজির দাপট বাড়ছে, যা বিশ্বের মেহনতি মানুষের জীবনকে আরও সংকটে ফেলবে।
ওয়ার্কার্স পার্টি মনে করে, এই পরিস্থিতিতে দেশের প্রগতিশীল ও বাম শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৫ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৭ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৭ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১ দিন আগে