Ad

রাষ্ট্র-সরকার

মব করলেই ডেভিল ট্রিটমেন্ট— উপদেষ্টা মাহফুজের কঠোর হুঁশিয়ারি

১০ ফেব্রুয়ারি ২০২৫

স্ট্যাটাসে উপদেষ্টা লিখেছেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন। আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া।’

মব করলেই ডেভিল ট্রিটমেন্ট— উপদেষ্টা মাহফুজের কঠোর হুঁশিয়ারি

ছোট-বড় বিষয় না, শয়তান ধরা পড়বেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০ ফেব্রুয়ারি ২০২৫

‘বড় শয়তান’ ধরা পড়ছে না এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডেভিল হান্ট ডিক্লিয়ার করার পর আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও আমরা ছাড় দিইনি। প্রথমদিনই পাঁচজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। সুতরাং, ছোট-বড় ব্যাপার না। যে আসবে এই জালে, সে ধরা পড়বে।’

ছোট-বড় বিষয় না, শয়তান ধরা পড়বেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

যেসব সহায়তা ও সুযোগ-সুবিধা পাচ্ছেন জুলাইয়ের শহিদ পরিবার ও যোদ্ধারা

১০ ফেব্রুয়ারি ২০২৫

অনুষ্ঠানে জানানো হয়, জুলাই অভ্যুত্থানের শহিদরা ‘জুলাই শহিদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত হবেন। ‘জুলাই যোদ্ধা’দের পরিচয়পত্র দেওয়া হবে। তারা পরিচয়পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধা নিতে পারবেন।

যেসব সহায়তা ও সুযোগ-সুবিধা পাচ্ছেন জুলাইয়ের শহিদ পরিবার ও যোদ্ধারা

‘আমরা অবিচারে নামলে তাদের সঙ্গে তফাতটা থাকল কোথায়’

১০ ফেব্রুয়ারি ২০২৫

অধ্যাপক ইউনূস বলেন, বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল বিষয় হলো সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাতটা থাকল কোথায়?

‘আমরা অবিচারে নামলে তাদের সঙ্গে তফাতটা থাকল কোথায়’

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারকে সহায়তা প্রদান শুরু

১০ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিটি শহিদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা এবং ২০২৫-২০২৬ অর্থবছরে জুলাইয়ে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে তাদের। পাশাপাশি প্রতিটি শহিদ পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। শ

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারকে সহায়তা প্রদান শুরু

ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে

১০ ফেব্রুয়ারি ২০২৫

শফিকুল আলম বলেন, ‘চলতি ২০২৪-২৫ অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি কমে ৭ থেকে ৮ শতাংশে নেমে আসবে। গত তিন বছরের মধ্যে এই প্রথমবারের মতো বৈদেশিক লেনদেনের ভারসাম্য উদ্বৃত্ত হয়েছে।’

ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে

‘যতদিন প্রয়োজন হয়, অপারেশন ডেভিল হান্ট চলবে’

০৯ ফেব্রুয়ারি ২০২৫

সিনিয়র সচিব বলেন, গতকাল (শনিবার) থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এই অভিযান কতদিন চলবে, তা এখনই বলতে পারব না। যতটুকু প্রয়োজন হয় (অ্যাজ নিডেড), এই অভিযান আমরা অব্যাহত রাখব।

‘যতদিন প্রয়োজন হয়, অপারেশন ডেভিল হান্ট চলবে’

বিপ্লবের পর কেউ পরাজিত শক্তিকে রাখেনি: স্বরাষ্ট্র সচিব

০৯ ফেব্রুয়ারি ২০২৫

বিপ্লবের পর কেউ পরাজিত শক্তিকে রাখেনি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, আমরা অতটা অমানবিক হতে পারিনি।

বিপ্লবের পর কেউ পরাজিত শক্তিকে রাখেনি: স্বরাষ্ট্র সচিব

সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

০৯ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

চাকরি ফিরে পাচ্ছেন দেড় হাজার পুলিশ সদস্য

০৯ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন অভিযোগে চাকরি হারানো ১ হাজার ৫২২ পুলিশ সদস্য চাকরি ফিরে পাচ্ছেন। এর মধ্যে ১০২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই/এটিএসআই, ২০০ জন এসআই/সার্জেন্ট/টিএসআই, ১০ জন ইন্সপেক্টর ও ২৮ জন ‘নন-পুলিশ’ সদস্য রয়েছেন।

চাকরি ফিরে পাচ্ছেন দেড় হাজার পুলিশ সদস্য

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখুন একনজরে

০৮ ফেব্রুয়ারি ২০২৫

পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ায় ছয় কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন এই কমিশনপ্রধানদের নিয়ে যাত্রা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যার চেয়ারম্যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ এই কমিশনের ভাইস-চেয়ারম্যান।

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখুন একনজরে

প্রকাশ পেল ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন

০৮ ফেব্রুয়ারি ২০২৫

রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে প্রথম ধাপে যে ছয়টি কমিশন গঠন করা করেছিল, তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে ছয় কমিশনের সর্বসম্মত যে সুপারিশমালা প্রকাশ করা হয়েছিল, তা এখনো ওয়েবসাইটে দেওয়া হয়নি।

প্রকাশ পেল ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন

আজ থেকেই গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

০৮ ফেব্রুয়ারি ২০২৫

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, গতকাল (শুক্রবার) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভাতেই সিদ্ধান্ত হয়েছে, যৌথ বাহিনীর সমন্বয়ে আজ থেকেই সারা দেশে অপারেশন ডেভিল হান

আজ থেকেই গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

০৮ ফেব্রুয়ারি ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়, সে ব্যবস্থা করা হবে।’

শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এপ্রিলে ঢাকায় আসতে পারেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী: তৌহিদ হোসেন

০৭ ফেব্রুয়ারি ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন। আমরা উভয়পক্ষ এ নিয়ে কাজ করছি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

এপ্রিলে ঢাকায় আসতে পারেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী: তৌহিদ হোসেন

আপনারা গালি দিলেও বলব, থামুন : উপদেষ্টা মাহফুজ

০৭ ফেব্রুয়ারি ২০২৫

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) ভারতে বসে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে বাংলাদেশে ধানমন্ডি বত্রিশে ভাঙচুরের ঘটনায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

আপনারা গালি দিলেও বলব, থামুন : উপদেষ্টা মাহফুজ