একই কর্মস্থলে দীর্ঘদিন থাকা কর্মকর্তাদের বদলির নির্দেশ শ্রম উপদেষ্টার

বাসস
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ১২
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

শ্রম মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোতে যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত আছেন, তাদের অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি মাঠ-পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

গতকাল সোমবার উপদেষ্টা মাঠ পর্যায়ে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময়কালে এসব নির্দেশনা দেন উপদেষ্টা।

ড. সাখাওয়াত হোসেন শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের বিভিন্ন শ্রমঘন অঞ্চল পরিদর্শন করছেন। সোমবার কলকারখানা মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে মাঠপর্যায়ের কোনো কোনো কর্মকর্তার-কর্মচারীর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠে আসে। অভিযোগের ভিত্তিতে উপদেষ্টা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

এদিকে দাপ্তরিক কার্যক্রমকে গতিশীল করতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১১৮ জন শ্রম পরিদর্শক, উপমহাপরিদর্শক ৭ জন, যুগ্ম মহাপরিদর্শক ৩ জন, সহকারী মহাপরিদর্শক ১ জন, উচ্চমান সহকারী ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯ জনকে বদলি করা হয়েছে।

এ ছাড়া শ্রম অধিদপ্তরের ২৭ জন ১ম শ্রেণির কর্মকর্তা, ১৬ জন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা এবং ২৮ জন তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণি কর্মচারীকে বদলি করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩ দিন আগে