প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিভিন্ন খাতের সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের গঠন করে দেওয়া ছয় সংস্কার কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি)। ওই দিনই পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো প্রকাশ করা হবে। আর এসব প্রতিবেদনের সুপারিশগুলো নিয়ে অংশীজনদের সঙ্গে সরকার বৈঠক শুরু করবে এ মাসের মাঝামাঝিতে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসব তথ্য জানিয়েছেন।
উপদেষ্টা বলেন, ছয় সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার) বৈঠক করেছেন। তিনি ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে এ বৈঠক করেন। প্রধান উপদেষ্টা সংস্কার প্রতিবেদনের বিষয়ে খোঁজ নিয়েছেন। বৈঠকে কিছু সিদ্ধান্তও হয়েছে।
আসিফ নজরুল বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি ছয় কমিশনের প্রধানরা আশু করণীয় সম্পর্কে এবং সংস্কার বিষয়ে মধ্যমেয়াদে বা দীর্ঘমেয়াদে কী করা যেতে পারে সে বিষয়ে সর্বসম্মতভাবে সুপারিশনামা পেশ করবেন। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে আশা করছি।
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকের তথ্য জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সুপারিশনামা ও সংস্কার প্রতিবেদন আমরা রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পৌঁছে দেবো। তাদের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে আনুষ্ঠানিক বৈঠক হবে।
ওই বৈঠকের সম্ভাব্য সময় উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আমরা আশা করছি, এ বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেই তারিখ নির্ধারণ করা হবে। ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
২১ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে