ঐক্য পরিষদের দাবি করা কোনো ঘটনাতেই সাম্প্রদায়িক সহিংসতার প্রমাণ পায়নি পুলিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ২০
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: পিআইডি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর সাড়ে চার মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতার জের ধরে ২৩টি হত্যাকাণ্ডের যে দাবি করেছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ওই সব ঘটনার কোনোটিতেই পুলিশ সাম্প্রদায়িক সহিংসতার সংশ্লিষ্টতা পায়নি।

সোমবার (৩ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ঐক্য পরিষদ আরও ১৭৪টি নির্যাতনের ঘটনার তথ্য দিয়েছে, সেটিও সঠিক নয় বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনে দাবি করে, গণঅভ্যুত্থান-পরবর্তী সাড়ে চার মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতার জের ধরে ২৩ জনকে হত্যা করা হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এই দাবিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। ওই ২৩টি হত্যাকাণ্ডের তালিকা সংগ্রহ করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পুলিশের কাছে পাঠানো হয়। প্রতিটি ঘটনার প্রকৃত কারণ ও ঘটনাগুলো নিয়ে গৃহীত আইনি ব্যবস্থা সম্পর্কেও পুলিশের কাছে জানতে চায় প্রধান উপদেষ্টার দপ্তর।

শফিকুল আলম বলেন, একটি ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোনো তথ্য না পেলেও পুলিশ বাকি ২২টি ঘটনার প্রাথমিক সম্পর্কে অবগত হয়েছে। পুলিশ জানিয়েছে, এগুলোর কোনোটির সঙ্গেই সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই। আরেকটি যে ঘটনা প্রকৃত কারণ পুলিশ এখনো জানতে পারেনি, সেটির সঙ্গেও সাম্প্রদায়িক সহিংসতার সম্পর্ক নেই বলে তারা নিশ্চিত হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য বলছে, হত্যাকাণ্ডের মধ্যে সাতটির সঙ্গে চুরি ও দস্যুতার সম্পর্ক রয়েছে। চারটি ঘটনায় ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত। তিনটি ঘটনায় প্রধান কারণ সাধারণ অপরাধ। দুর্ঘটনাজনিত মৃত্যু রয়েছে দুটি, দুটি হত্যাকাণ্ড ঘটেছে ব্যবসায়িক শত্রুতার জেরে। এ ছাড়া স্থানীয়দের সংঘাতে একটি, জমিজমার বিরোধ নিয়ে একটি ও আত্মহত্যাজনিত একটি মৃত্যুর ঘটনা ঘটেছে।

শফিকুল আলম বলেন, এই তালিকায় এমন ব্যক্তিও রয়েছেন যিনি গত বছরের জানুয়ারি মাসে একটি ঘটনায় আহত হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ডিসেম্বর মাসে হাসপাতালে মারা যান তিনি।

ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, প্রতিটি ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে এরই মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ২৩ ঘটনার যে দুটিতে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যু হয়েছে, সেই দুটি ঘটনা পুলিশ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। বাকি ২১টি তদন্তাধীন মামলায় এরই মধ্যে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৭ জন নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অন্তর্বর্তী সরকার সব ধরনের সহিংসতার বিপক্ষে উল্লেখ করে প্রেস সচিব বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো ধরনের সংহিসতাকেই সমর্থন করে না। একই সঙ্গে এ ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচারকেও উদ্বেগজনক বলে মনে।

এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা দেশের সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সূত্রপাত ঘটাতে পারে বিবেচনায় সব পক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩ দিন আগে