পাট অধিদপ্তরে শেখ মুজিবের ভাষণ নিয়ে অস্থিরতা, কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পাট অধিদপ্তর। রাজনীতি ডটকম ফাইল ছবি

রাজধানীর মতিঝিলে করিম চেম্বারে অবস্থিত পাট অধিদপ্তরের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে আচমকা সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু হওয়ার পর ওই প্রতিষ্ঠানে অস্থিরতা চলছে।

স্থানীয় একদল জনতা অধিদপ্তরের চার কর্মীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরার কক্ষে গিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন। কর্তৃপক্ষের নির্দেশে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অধিদপ্তরের কর্মচারীরাই ডিসপ্লে বোর্ডটি খুলে ফেলেছেন।

সোমবার এ ঘটনার পর বস্ত্র ও পাট মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠনও করা হয়েছে।

জানতে চাইলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজনীতি ডটকমকে বলেন, ‘কেন এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, এ পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ জনতার রোষানলে পড়ার জন্য তারা অধিদপ্তরের মহাপরিচালককেই দুষছেন।

তারা বলছেন, ওই বোর্ডটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বা তার পক্ষে দায়িত্বপ্রাপ্ত কারও নিয়ন্ত্রণে থাকার কথা। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ছয় মাসেও এই বোর্ড কার্যকর থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ। ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের কর্মসূচি চলার মধ্যে এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানটিকে বির্তকিত ও প্রশ্নবিদ্ধ করবে বলে তাদের আশঙ্কা।

মতিঝিল থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন রাজনীতি ডটকমকে বলেন, ‘এমনিতেই দলের স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ। আকস্মিকভাবে কিছু লোকজন এসে লিফলেট বিতরণ করে চলে যাচ্ছে। এ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছে। এরই মধ্যে পাট অধিদপ্তরের ডিসপ্লেতে শেখ মুজিবুর রহমানের ভাষণ বেজে ওঠায় দলের কিছু তরুণ কর্মী ক্ষুব্ধ হয়।’

যুবদলেরে এই নেতা জানান, অধিদপ্তরের নিরাপত্তা কর্মীর কাছে বিক্ষুব্ধ জনতা শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে চাওয়ার কারণ জানতে চান। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে নিরাপত্তকর্মী শহীদসহ কয়েকজন লাঞ্ছিত হন বলে শুনেছেন তিনি।

ইসমাইল আরও বলেন, ‘তারা (পাট অধিদপ্তর) ডিজিটাল ডিসপ্লে চালু করে একদিকে অন্যায় করেছে, আবার সরি না বলে এর পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হয় বলে শুনেছি।’

অধিপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রাজনীতি ডটকমকে বলেন, ‘সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভবনের বাইরে সাইনবোর্ডের ওপর ডিজিটাল ডিসপ্লে আকস্মিক চলতে শুরু করায় ভেতর থেকে অনেকেই বিষয়টি বুঝতে পারেনি। জনবহুল এই এলাকায় মানুষ বাইরে থেকেই প্রথম এটি দেখেছে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘মারধরের পর তারা (মারধরকারীরা) মহাপরিচালকের সঙ্গে দেখা করে প্রতিবাদও জানিয়েছেন।’

এ ঘটনা নিয়ে পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অনেকবার চেষ্টা করা হলেও তার ব্যবহার করা মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গত বছর ৫ আগস্ট জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কয়েক মাস আগে জিনাত আরা পাট অধিদপ্তরে যোগ দেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩ দিন আগে