কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে মিথ্যাচার করছেন জানিয়ে দিল্লিকে প্রতিবাদ নোট দিয়েছে ঢাকা। এতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনার বক্তব্য দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করছে। তাই তিনি যেন কোনো বক্তব্য না দিতে পারেন, নোটে সেটি নিশ্চিত করতে বলা হয়েছে ভারতকে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিবাদ নোট দিয়েছে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অব্যাহতভাবে ভুয়া ও বানোয়াট থাবার্তা বলে চলেছেন, যা দেশে অস্থিতিশীলতা উসকে দিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সরকারের কাছে এ বিষয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছে।
ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে এ নিয়ে প্রতিবাদ নোট দেওয়া হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবাদ নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ, হতাশা ও কঠোর আপত্তির কথা জানিয়েছে। কারণ শেখ হাসিনার এ ধরনের মন্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত হানছে।
মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, শেখ হাসিনার এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশবিরোধী শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচনা করা করে। এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের মধ্যে সুস্থ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টার পরিপন্থি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার যে সম্পর্ক রয়েছে তার আলোকে ভারত সরকারকে শেখ হাসিনার এ ধরনের বক্তব্য-বিবৃতি প্রসঙ্গে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নোটে বলা হয়েছে, ভারত সরকার এমন ব্যবস্থা নিক যেন শেখ হাসিনা ভারতে বসে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো যোগাযোগমাধ্যমে এ ধরনের মিথ্যা, বানোয়াট ও উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন।
এদিকে বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেন, ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযত করার জন্য, যেন উনি বাংলাদেশের বিপক্ষে যায় এমন বক্তব্য না দেন। আমরা এটার কোনো জবাব পাইনি এখনো। গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে আজ (বৃহস্পতিবার) আরেকবার তাদের প্রতিবাদ নোট দিয়েছি।
পররাষ্ট্র উপদেষ্টা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ নোটটি দিয়েছি এবং আমরা আবারও অনুরোধ করেছি, যেন তাকে থামানো হয়। কারণ তার যে বক্তব্য, প্রধানত মিথ্যা। উনি যেসব কথা উল্লেখ করছেন সেগুলো এক ধরনের অস্থিশীলতা উসকে দিচ্ছে বাংলাদেশে। এ জন্য আমরা অনুরোধ করেছি তার এই কর্মকাণ্ডটা বন্ধ করার জন্য।
প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পেতে কূটনৈতিক পত্র দিয়েছিল বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে বার বার বলা হয়েছে, এতে কাজ না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ভারতকে আমরা অনুরোধ করেই যাচ্ছি, তাকে যেন এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হয়। আমরা দেখব কী ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেন। সে অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
২০ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে