ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ-পরিচালিত স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।
যুক্তরাষ্ট্রে কেনটাকিতে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন এবং পরে একটি গাড়ি থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
২০২২ সালে পোশাক বিধি লঙ্ঘন করায় নৈতিক পুলিশের নির্যাতনে মাশা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পরই ওই ঘটনার সমালোচনা করে আলোচনায় এসেছিলেন মি. পেজেশকিয়ান।
সিএনএনের সংবাদে বলা হয়েছে, এশিয়ার অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানি পরিবার ভারতের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এখন ভারতে যে হারে অতি ধনী বাড়ছে, তার চেয়ে বেশি হারে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
স্টারমার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর, শুক্রবারই মন্ত্রিসভা গঠনের কথা জানায় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। শুক্রবার দুপুর থেকে বিকেল নাগাদ ডাউনিং স্ট্রিটে একে একে ডাক পান লেবার পার্টির অপেক্ষাকৃত জ্যেষ্ঠ সংসদ সদস্যরা। স্টারমার ২০ জন মন্ত্রী বেছে নিয়ে তাদের দায়িত্ব বণ্টন করে দিয়েছেন। এই মন্
যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তার প্রচার দল সচেতন যে আগামী কয়েকদিন মি. বাইডেনের পুন:নির্বাচন লড়াই দৃঢ় হবে কিংবা ভেঙ্গে যাবে।
ফিলিস্তিনের শিশুদের সহায়তার জন্য এগিয়ে আসলেন নেটফ্লিক্সির হিট সিরিজ ‘ব্রিজারটন’-এ পেনেলোপ ফেদারিংটন চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত লাভ করা আইরিশ অভিনেত্রী নিকোলো কফলান। সোশ্যাল মিডিয়ার প্রচেষ্টায় ফিলিস্তিনের শিশুদের জন্য ২০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করে তা অনুদান করেছেন এই অভিনেত্রী।
বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশিসহ ১৯১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান জয়লাভ করেছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ জলিলিকে পরাজিত করে এই বিজয় অর্জন করেছেন তিনি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৯ মাস ধরে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৮৭ হাজারের বেশি ফিলিস্তিনি। গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। সেই নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিবিদও। তারা হলেন—রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ড. রূপা হক ও আপসানা বেগম। তারা সবাই লেবার পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছেন।
বৃটেনের রাজা চালর্সের কাছ থেকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন । শুক্রবার বাকিংহাম প্রাসাদ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ ভোট আজ। প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি সমর্থন না পাওয়ায় রান অফ ভোটে গড়ায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত দিন ছিল আজ শুক্রবার। স্থানীয় সময় সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ।
ব্রিটেনের সাধারণ নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। লেবার পার্টি থেকে তিনি মোট ভোট পেয়েছেন ১৫ হাজার ৮৯৬টি। টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জিতেছেন তিনি।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয় পেয়েছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি ৩৬২ আসনে জয়ী হয়েছে। আর কনজারভেটিভ পার্টি ৮৩টি আসনে জয় পেয়েছে। আর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি জয় পেয়েছে ৫১টি আসনে।
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র টিউলিপ সিদ্দিক টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার ধারে-কাছেও পৌঁছাতে পারেননি। প্রায় পনের হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করেন তিনি।
আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৮৯ জনের মৃত্যু হয়েছে। নৌকাটি মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর এনদিয়াগো থেকে চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়।