৩ জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে ছাড়ছে ইসরাইল

ডেস্ক, রাজনীতি ডটকম
যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি: ইন্টারনেট

যুদ্ধবিরতির শর্ত মেনে আরও তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এর বিনিময়ে ইসরায়েল কর্তৃপক্ষ ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) তিন ইসরাইলি পুরুষ জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। তারা হলেন— ওহাদ বেন, ওর লেভি ও এলি শারাবি।

দীর্ঘ দেড় বছরের যুদ্ধের পর গত ১৯ জানুয়ারি বন্দি বিনিময়সহ নানা শর্তে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। চুক্তির শর্ত অনুযায়ী, হামাসের কাছে জিম্মি থাকা ইসরায়েলি বা অন্য দেশের নাগরিকরা ধাপে ধাপে মুক্তি পাবেন। এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে ফিলিস্তিনি বন্দিদের।

চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এরই মধ্যে ১৮ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছে ৩৮৩ ফিলিস্তিনি।

যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর মধ্যে আটজন মারা গেছেন বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময়ের মধ্যে প্রায় ১৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল।

শুক্রবার হামাস দাবি করে, গাজায় মানবিক সহায়তা আটকে চুক্তি লঙ্ঘন করছে ইসরাইল। এর সঙ্গে, ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাও এই চুক্তির ভিতকে দুর্বল করে দিয়েছে।

হামাসের প্রশ্ন, গাজার ভাগ্য যদি পশ্চিমারা এরমধ্যেই নির্ধারণ করে ফেলে থাকে, তবে এই চুক্তি মেনে এগিয়ে যাওয়ায় হামাসের কোনো স্বার্থ নেই।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেছেন, গাজা বর্তমানে বসবাসের অযোগ্য একটি স্থানে পরিণত হয়েছে। জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে গোলাবারুদ, ধ্বংস হয়ে গেছে বাড়িঘর। এ অবস্থায় বাসিন্দাদের অন্য কোথাও সরে যাওয়াই যুক্তিসঙ্গত বলে দাবি করেন তিনি।

এই পরিকল্পনা প্রকাশের একদিন পরেই ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছা প্রস্থানে’র জন্য ইসরায়েলি সেনাদের প্রস্তুত থাকতে বলে তেল আবিব। তবে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার ঘোরতর বিরোধিতা করছে গাজাবাসী। ধ্বংসযজ্ঞ হলেও, নিজেদের বসতভিটা এবং ব্যবসা মার্কিনিদের হাতে তুলে দেওয়ার পক্ষে নন তারা।

অন্যদিকে গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন জর্ডানের বাসিন্দারাও। শুক্রবার জর্ডানের আম্মানে জড়ো হয়ে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি ট্রাম্পের পরিকল্পনার তীব্র নিন্দা জানান তারা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

৮ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১৫ ঘণ্টা আগে

মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

১৭ ঘণ্টা আগে

৫ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য শুরু

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।

১৯ ঘণ্টা আগে