ডেস্ক, রাজনীতি ডটকম

সৌদি আরবে প্রচুর জায়গায় খালি আছে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই খালি জায়গা ব্যবহার করে তাদের একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা উচিত।
ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহু বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চ্যানেল ফোরটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিমত তুলে ধরেন।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা জানিয়েছে সৌদি আরব। এ শর্ত নিয়ে কোনো দরকষাকষি সম্ভব নয় বলেও কঠোর অবস্থান রিয়াদের।
এই প্রসঙ্গে জানতে চাইলে নেতানিয়াহু বলেন, আমরা এমন কোনো চুক্তিতে যাব না, যা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে বিপদে ফেলবে। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় রাজি হওয়ার প্রশ্নই ওঠে না। সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে সৌদিরা। সেখানে তাদের অনেক ভূমি রয়েছে।
৭ অক্টোবর পরবর্তী পরিস্থিতিতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন নিয়ে নেতানিয়াহু একবারেই ভাবছেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল। সেটার নাম গাজা। তার নেতৃত্বে ছিল হামাস। তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করত। আর দেখুন, আমরা সেখান থেকে কী পেয়েছি? পেয়েছি হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।
নেতানিয়াহু তার যুক্তরাষ্ট্র সফরে এর আগে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোানাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই নেতা। সেখানে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, গাজা থেকে সবাইকে সরিয়ে দিয়ে তিনি গাজা দখল করে নেবেন!
ওই বৈঠকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনর্স্থাপন ও স্বাভাবিক করার বিষয়েও আলোচনা হয়। সংবাদ সম্মেলনের পরে অবশ্য সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগে তেল আবিবের সঙ্গে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয় রিয়াদ।
এ মাসের শুরুর দিক থেকেই সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনর্স্থাপনের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে গাজার যুদ্ধের অবসান ও পশ্চিম তীর অধিগ্রহণ প্রক্রিয়াকে বিলম্বিত করার সিদ্ধান্ত নিতে পারেন নেতানিয়াহু।
কর্মকর্তারা বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে রাজি না হলেও নেতানিয়াহু পশ্চিম তীরের অধিগ্রহণ বন্ধ রেখে রিয়াদকে সন্তুষ্ট করার চেষ্টা চালাতে পারেন।

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১০ ঘণ্টা আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১৭ ঘণ্টা আগে
আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!
১৯ ঘণ্টা আগে