ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
সকালে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিকেল তিনটা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছিল। তবে ভোট গ্রহণ শেষে মোট ভোট পড়ার হার এখনো জানা যায়নি।
ঠাকুরগাঁও উপনির্বাচন: ‘ভুয়া ভোটার’ সন্দেহে ৩ মাদরাসাশিক্ষার্থী আটক
প্রিসাইডিং কর্মকর্তা সায়েম বলেন, “আমরা তিনজন ভুয়া ভোটার পেয়েছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত তাদেরকে রুমে আটকে রাখা হয়েছে। এদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।”
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩
ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে দ্রুতগতির একটি বাস সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে তিনজন নিহত হওয়ার পাশাপাশ
লালমনিরহাটে চিতাবাঘের হামলায় আহত ৪, উদ্ধারে ঢাকা থেকে দল
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে চিতাবাঘের আক্রমণে নারীসহ চারজন আহত হয়েছেন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঘটিকে উদ্ধারে সোমবার ঢাকা থেকে প্রশিক্ষিত একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে আজ বিকেল পর্যন্ত প্রাণীটির সন্ধান পাওয়া যায়নি। গত রোববার বিকেল ৪
উপনির্বাচন ঘিরে ঠাকুরগাঁও-১ আসনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
এ নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপ
অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২
অটোরিকশা চুরির অভিযোগে স্থানীয় লোকজনের গণপিটুনির শিকার হয়ে দুজন নিহত হয়েছেন রংপুরের গঙ্গাচড়ায়। মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণার পর স্থানীয়রা ধাওয়া করলে তারা অটোরিকশা ফেলে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে গ্রামবাসী তাদের ধরে গণপিটুনি দিলে দুজনের তাৎক্ষণিক মৃত্যু হয়। রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টা
সীমান্ত পেরিয়ে বিএসএফের ‘সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ’, প্রতিবাদ বিজিবির
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৩৭ নম্বর প্রধান পিলারের ৪ নম্বর উপপিলারের কাছে সানিয়াজান নদীতে পাথর ও বালু তুলছিলেন কয়েকজন বাংলাদেশি শ্রমিক। এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের ১০ থেকে ১২ জনের একটি টহল দল শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেত
রংপুরে পূজামণ্ডপের জমি নিয়ে বিরোধ, হয়নি প্রতিমা বিসর্জন
জমিটির বর্তমান মালিক রিতা রাণী বলেন, “জমিটি আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি, তিনি সেখান থেকে আমাকে ৩ শতক জমি রেজিস্ট্রি করে দেন। জমিটিতে আমাদের অটো গ্যারেজ আছে, তারা জোর করে এখানে পূজা করত। তখন আমরা গ্যারেজ সরিয়ে নিতাম।”
প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে সৈয়দপুরে সাজসজ্জা, ময়লার ভাগাড়ে বালুচাপা
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। আমরা পৌরসভা কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা পরিষ্কার করছি। পাশাপাশি বিভিন্ন জায়গার রং ও ডিভাইডার মেরামত করছি। এ ছাড়া যেসব স্থানে ময়লার স্তূপ রয়েছে, সে
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৫
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত দুই শিশু রিশাদ ও তুবা। তাদের মা লিপি এ
রংপুরে ৪ হত্যায় আলামতের সঙ্গে মিলেছে ২ আসামির ডিএনএ
রংপুরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় জব্দ করা আলামতের সঙ্গে গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ পরীক্ষায় মিল পাওয়া গেছে। পরীক্ষায় হত্যার শিকার চারজন ও দুই আসামির বাইরে আর কারও ডিএনএ পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রংপুর
কুড়িগ্রামে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
আটক মিঠু রশিদ মোড় এলাকার বাসিন্দা। অভিযোগ ওঠা অন্য চারজন হলেন— নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর। তারা ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জানুয়ারিতে স্থানীয় নির্বাচন শুরু, শেষ হবে ৬ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী
আগামী বছরের জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ৬ জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গ
আবু সাঈদ ফাউন্ডেশনে কোটি টাকার সহায়তা ঘোষণা প্রতিমন্ত্রীর
জুলাই গণ-অভ্যুত্থানের অনুপ্রেরণা শহীদ আবু সাঈদের পরিবারের নতুন বসতঘর নির্মাণ, বাবা-মায়ের আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও স্মৃতিরক্ষায় 'শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন'-এ এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ
লালমনিরহাটে ইজিবাইকে ট্রাকের ধাক্কা: নিহত বেড়ে ৪, আহত ১২
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রীসহ নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বুড়িমারী-লালমনিরহ

-9566b4-256x144.webp)


-fdc1d9-256x144.webp)




-d785fd-256x144.webp)

-635c44-256x144.webp)




