রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুর প্রতিনিধি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে দ্রুতগতির একটি বাস সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে তিনজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে ও পুলিশ জানায়, ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘খান পরিবহন’-এর একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ওঠার আগে পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসটির একাংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ১০ থেকে ১২ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক বাস ও ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad