বিএনপি জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করে। বুধবার( ৮ মে )ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির বহু নেতা নির্বাচনে অংশ নিয়েছিলেন। সিদ্ধান্ত অমান্য করায় তাদের দল থেকে বহিষ্কারও করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছে। পাঁচ বছর পর দেশটিতে সফরে যাবেন প্রধানমন্ত্রী। তবে তার আগে তিনি দিল্লি সফর করবেন। দিল্লি সফরের পরই সরকারপ্রধান বেইজিং সফর করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়ার হার সন্তোষজনক। বুধবার (০৮ মে) সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এ ছাড়া সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে পণ্য সরবরাহের ‘সাপ্লাই-চেইন’ ক্ষতিগ্রস্ত হলে মূলত ইরান বা পার্শ্ববর্তী অঞ্চলে রপ্
নজরুল ইসলাম বলেন, যারা নির্বাচিত নয়, তাদের পক্ষে সবই সম্ভব। আজ এই অবৈধ সরকারকে যারা সমর্থন দিচ্ছেন তারা সকলেই দুর্নীতিবাজ ও লুটেরা। এ সরকার ক্ষমতায় আসার পর তাদের আর্শীবাদ পুষ্ট কিছু লোক চুরি-ডাকাতি করে কোটি টাকার মালিক হয়েছেন। আর কোটি কোটি মানুষ আরও দরিদ্র হয়েছে। সরকার নিজেরাও লুটপাট করবে তাদের দোসর
উপজেলা পর্যায়ে নির্বাচন হলেও বিএনপি কেন ঢাকা শহরে লিফলেট বিতরণ করছে- এ প্রশ্নে ড. হাছান বলেন, এগুলো তাদের লোক-দেখানো কর্মসূচি। কখন যে তারা উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করতে দূতাবাসগুলোতে চলে যায়, সেটিই দেখার বিষয়, কারণ তারা তো কথায় কথায় বিদেশি দূতাবাসে ধন্না দেয়।
দেশের কোন সড়কে, কত গতিতে কোন ধরনের যানবাহন চলবে, তা ঠিক করে দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এ বিভাগ থেকে গত রোববার ‘মোটরযানের গতিসীমা-সংক্রান্ত নির্দেশিকা, ২০২৪’ জারি করা হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩০-৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, সঠিক সংখ্যা আরও কিছু সময় পর জানা যাবে।
রক্তে রঞ্জিত পঞ্চগড় সীমান্ত, ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যার দায়ে ভারতকে চড়া মূল্য দিতে হবে বলে হুশিয়ারী দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা গ্রহণের কারণে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগে বিশ্বজুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় বাংলাদেশে এই টিকা যারা নিয়েছেন তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কি না, তা খুঁজে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড
ডিজিটাল বাংলাদেশ করায় হয়রানি ছাড়াই ঘরে বসে হজের সব কাজ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার ঢাকার আশকোনায় হজ কার্যক্রম-২০২৪ এবং হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ৫৯ জেলার ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
বিএনপি নেতা মঈন খানের উদ্দেশ্যে নানক বলেন, এই দেশে হত্যা-ক্যূর রাজনীতি শুরু করেছে আপনাদের দলের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান। সেই ধারা আপনারা বজায় রেখে চলেছেন। তাই এ দেশের জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়েছে। আপনারা অপরাজনীতির ভেতর থেকে বের হয়ে আসেন, না হলে আপনারা বিলীন হয়ে যাবেন।
তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, এ বিষয়ে আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি। তিনি (ফিরোজ আহমেদ স্বপন) যথার্থই বলেছেন। বেশ কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় গজিয়ে গেছে। তারা সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতার চর্চা করে। অপপ্রচার করে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, খুলনা বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানসহ আয়োজক সংগঠনের সদস্য ও আমন্ত্রিতরা।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময় ঢাকায় আসছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া, বিশেষত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি দেখভালে দায়িত্বপ্রাপ্ত সহকারী মন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এটি লুর প্র
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন উৎস থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তায় আরও তহবিল সংগ্রহের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যেহেতু (বাংলাদেশে) মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তার জন্য তহবিল কমে গেছে, আইওএমের উচিত এ উদ্দেশ্যে আরও তহবিল সংগ্রহের জন্