প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন উৎস থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তায় আরও তহবিল সংগ্রহের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যেহেতু (বাংলাদেশে) মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তার জন্য তহবিল কমে গেছে, আইওএমের উচিত এ উদ্দেশ্যে আরও তহবিল সংগ্রহের জন্
মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন বেকায়দায় নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপজেলা নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপজেলার নির্বাচনের দিন ভোটারদেরকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচনে ভোট বর্জন সম্বলিত দলীয় লিফলেট বিতরণকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানান।
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত নির্বাচনি এলাকায় বিজিবি দায়িত্ব পালন করবে। আজ মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
উপজেলা নির্বাচনে অনেক সংসদ সদস্যও প্রকাশ্যে আত্মীয় প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমাদের যারাই দলের শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের সময়মতো কোনো না কোনোভাবে শাস্তি পেতে হবে।
রোহিঙ্গা গণহত্যার বিচারের দাবিতে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলায় আইনি ও আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য ওআইসি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গাম্বিয়ার স্থানীয় সময় রোববার (৫ মে) বানজুলে ১৫তম ওআইসি শীর্ষ সম্মেলনের শেষদিনের অধিবেশনে এ আহ্বান জান
পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী পররাষ্ট্রনীতি ও প্রজ্ঞায় মুসলিম বিশ্বের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন ও উন্নয়নের কথা বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। পাশাপাশি সদস্যপদ লাভের পর থেকেই ওআইসির বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘বায়ু বিদ্যুৎ নিয়ে আরও গবেষণা প্রয়োজন, যদিও এরইমধ্যে উইন্ড ম্যাপিং সম্পন্ন হয়েছে। ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশ হবে পরিষ্কার বিদ্যুৎ। আমাদের অন্যতম চ্যালেঞ্জ সহনীয় মূল্যে সবার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা। নবায়নযোগ্য জ্বালানির জন্য বিপুল বিনিয়োগ প্রয়োজ
তিনি বলেন, ‘শুধু অভিবাসনের ক্ষেত্রেই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপতথ্য, ফেইক নিউজ ও গুজব রয়েছে, সেগুলো নিয়ে কীভাবে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করতে পারে সেব্যাপারে ইতালির রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে।
এতে আরও বলা হয়, আসন্ন উপজেলা নির্বাচন গোষ্ঠীতন্ত্র, পরিবারতন্ত্র, অপরাধী, সন্ত্রাসী, দুর্বৃত্ত এবং মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তির ক্ষমতা দখলের পথ আরও প্রশস্ত করবে। তৃণমূলে টাকার খেলা, গোষ্ঠীতন্ত্র, অপরাধ, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস ও মৌলবাদ সাম্প্রদায়িকতা আরও ছড়িয়ে পড়বে। তাই বাংলাদেশের কমিউনিস্ট পার্
সরকারি দলের অপর সদস্য তারানা হালিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানই দেশে সর্বপ্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা করে। তার সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর অনেক সদস্যকে বিনা বিচারে হত্যা করা হয়।’
মন্ত্রী আরও বলেন, আমি নেদারল্যান্ডে গেলাম। সেখানে ঘর থেকে বসে ইমেইলে ভোট দেওয়ার ব্যবস্থা আছে। পোস্ট অফিসের মাধ্যমে, ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। তারপর ২৫ শতাংশ মানুষ ভোট দেয়নি, এজন্য নির্বাচন বাতিল করা হয়েছিল।
তিনি বলেন, বিশেষ কারও চোখের দিকে তাকিয়ে কিংবা কারও ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে ভালো আইন তৈরি করা যায় না। তাই যে-যাই বলুক, আইন প্রণয়নের ক্ষেত্রে সবসময় দেশের জনগণের কথা চিন্তা করতে হবে এবং জনবান্ধব আইন প্রণয়ন করতে হবে। তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও উদ্দেশ্য উভয়ই বাস্তবায়ন করা
মন্ত্রী বলেন, চট্টগ্রামের অন্যতম প্রভাবশালী পরিবারের সন্তান বোরহানুল হাসান চৌধুরী সালেহীন ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসে অর্থকরী আরো বড় বড় শিল্পে যোগ দিতে পারতেন। কিন্তু তিনি খামারি হয়ে উঠেছেন, তার জ্ঞান ও মেধাকে কৃষি ও পশুপালন ক্ষেত্রে কাজে লাগিয়ে দেশকে স্বাবলম্বী করে তোলার জন্য কাজ করছেন। পশুদের প
নাছিম বলেন, যারা দেশকে ভালোবাসতে পারে না, দেশের উন্নয়ন দেখে না, দেশের উন্নয়নের সাথে তাল মিলাতে পারে না, তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না। এরা ভালোকে ভালো বলতে পারে না। এরা সব সময় কালো অধ্যায় সৃষ্টির অপচেষ্টা করেছে।
ড. মঈন খান বলেন, আজকে বাংলাদেশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও কথা বলার অধিকার নিয়ে মানুষের সংগ্রাম করতে হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতার নিশ্চিত করার সকল দায়দায়িত্ব সরকারের। কারণ সংবাদপত্রের স্বাধীনতায় সাধারণ মানুষ বাধা দেয় না, মানুষের কথা বলায় আরেকজন বাধা দেয় না, বাধা দেয় সরকার।
রিজভী বলেন, আপনারা এই ডামি সরকারের অধীনে ডামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না। এখানে যারা উপস্থিত আছেন সবাই কোন না কোন উপজেলার বাসিন্দা আপনারাও কেউ এই ডামী নির্বাচনে অংশগ্রহণ করবেন না।