নির্বাচনে ভোট পড়ার হার সন্তোষজনক: ওবায়দুল কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়ার হার সন্তোষজনক। বুধবার (০৮ মে) সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, টার্ন আউট সন্তোষজনক। প্রাণহানি ছাড়া একটা নির্বাচন। সন্তোষজনক বলতে হবে। তিনি বলেন, আশা করি আগামীকাল (বৃহস্পতিবার) বিস্তারিত বলা যাবে। আজ তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বলতে পারি, উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য রেখেছিল সেটা হাস্যকর বলে প্রমাণ হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনে ১৩৯টি উপজেলায় নির্বাচন হয়েছে। আপনাদেরও অনেকের আশঙ্কা ছিল খুনোখুনি, মারামারির। প্রথম পর্যায়ে বাংলাদেশের কোথাও কোনো প্রাণহানির ঘটনা নেই। কিছু জায়গায় ছোটখাটো ঘটনা ঘটেছে। কাদের বলেন, এ নির্বাচনে ধান কাটার একটা ব্যাপার আছে, ঝড়-বৃষ্টি আজও অনেক জায়গায় হয়েছে। নির্বাচন কমিশন যেটা বলেছে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। এ পরিস্থিতিতে এটা সন্তোষজনক।

‘অধিকাংশ জায়গায় আওয়ামী লীগ প্রার্থীরা জয় লাভ করেছে। পার্টি থেকে আমাদের নেতাকর্মীরা নেত্রীর নির্দেশে যথাযত দায়িত্ব পালন করেছে,’ বলেন তিনি। উপজেলা নির্বাচনকে জনগণ প্রত্যাখান করেছে- বিএনপির এমন দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটা পাগলের প্রলাপ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে