নির্বাচনে যারা বিজয়ী দাবি করে তারা নির্লজ্জ : নজরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ মে ২০২৪, ০৯: ৫৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার গণতন্ত্রকে ভয় পায়, গণরায়কে ভয় পায়। দেশ আজ গণতন্ত্রহীন। কারণ, গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন। দেশে আজ নির্বাচন হয় না। নির্বাচনের নামে যে খেলা চলছে তাতে জনগণ অংশ নেয় না। প্রয়োজন মনে করে না। সে ধরনের নির্বাচনে যারা নিজেদের বিজয়ী দাবি করে তারা নির্লজ্জ।

বুধবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এতে সভাপতিত্ব করেন।

নজরুল ইসলাম বলেন, যারা নির্বাচিত নয়, তাদের পক্ষে সবই সম্ভব। আজ এই অবৈধ সরকারকে যারা সমর্থন দিচ্ছেন তারা সকলেই দুর্নীতিবাজ ও লুটেরা। এ সরকার ক্ষমতায় আসার পর তাদের আর্শীবাদ পুষ্ট কিছু লোক চুরি-ডাকাতি করে কোটি টাকার মালিক হয়েছেন। আর কোটি কোটি মানুষ আরও দরিদ্র হয়েছে। সরকার নিজেরাও লুটপাট করবে তাদের দোসরদেরও লুটপাট করার সুযোগ করে দিয়েছে।

তিনি বলেন, নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু স্বাভাবিক ছিল না। পিন্টু আমাকে মৃত্যুর আগে বলেছিল আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। তাকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। আমাদের ব্যাংক সেক্টরের নেতা বিএম বাকির হোসেনকেও একই কায়দায় বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে। এভাবে আমাদের অনেক সহকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এখন চোখের সামনে দেখতে পাচ্ছি, গণতন্ত্রের মা দেশনেত্রীকে কিভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের পরিকল্পনা মোতাবেক পিন্টুকে হত্যা করা হয়েছে। কারণ, পিন্টু সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। তেমনিভাবে যারাই এই বাকশালি সরকারের বিরোধিতা করছেন তাদেরও পিন্টুর পরিণতি ভোগ করতে হয়েছে। এই সরকার খুনি সরকার, এই সরকার লুটপাটের সরকার। এরা গণতন্ত্র হত্যাকারী এরা রাষ্ট্রের অনিষ্টকারী একটি দল। এদের বিতাড়িত করতে প্রয়োজন জাতীয় ঐক্য।

সভাপতির বক্তব্যে আবদুস সালাম বলেন, আজকে অবৈধ সরকার পুলিশ-র‌্যাব দিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। এরা জনগণকে শোষণ করে দেশের সম্পদ লুট করছে। সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে। কেড়ে নেওয়া হয়েছে মানুষের সকল অধিকার। আজকে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে পারি তাহলে দেশ বাচবে, গণতন্ত্র ফিরে আসবে এবং নাসির উদ্দিন পিন্টুর হত্যার বিচার হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে