প্রথম ধাপে ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ: সিইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩০-৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, সঠিক সংখ্যা আরও কিছু সময় পর জানা যাবে।

বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, ‘ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯টি উপজেলা নির্বাচনে শতকরা ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয়েছে।’

তিনি বলেন, ‘ভোট কাস্টিং কত হচ্ছে তা ইসির দেখার বিষয় না। সুষ্ঠুভাবে আয়োজন করা ইসির দায়িত্ব। কোথাও কোনো গড়মিল হয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব ইসির।’

কাজী হাবিবুল আউয়াল জানান, সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যেসব কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সব জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। ২ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচন চলাকালে ৩৪ ঘটনায় ২৫ জন আহত হয়েছে। ৩৭ জনকে আটক করা হয়েছে।

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

প্রসঙ্গত, প্রথম ধাপের নির্বাচনে ১৩৯ উপজেলার ২২টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকারের এই নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায়, ২৯ মে তৃতীয় ধাপে ১১০ উপজেলায় এবং ৫ জুন চতুর্থ ধাপে ৫০টির বেশি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে