প্রতিবেদক, রাজনীতি ডটকম

রক্তে রঞ্জিত পঞ্চগড় সীমান্ত, ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যার দায়ে ভারতকে চড়া মূল্য দিতে হবে বলে হুশিয়ারী দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
বুধবার (৮মে) পঞ্চগড় তেতুলিয়া সীমান্তে দুই বাংলাদেশী নাগরিককে বিএসএফ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।
ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে পঞ্চগড় তেতুলিয়া সীমান্তে দুই বাংলাদেশী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাশেদ প্রধান বলেন, ভারতীয় নগ্ন পরিকল্পনার অংশ হিসেবে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে সীমান্তে জীবন দিতে হচ্ছে। ২০১১ সালে সীমান্তে আমার বোন ফেলানীকে হত্যা করে ভারতীয় আগ্রাসনবাদ স্পষ্ট জানান দিয়েছে তারা বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানিয়ে রেখেছে। আর সেই ভারতের সকল হত্যার কাজে সহায়তা করে যাচ্ছে ভারতীয় কৃতদাস নামক শেখ হাসিনা (পুতুল) সরকার।
তিনি বলেন, কথাবার্তা পরিষ্কার সীমান্ত হত্যা বন্ধ এবং সীমান্তে সকল হত্যাকান্ডের জন্য ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ভারতের বিরুদ্ধে শুধু পণ্য বয়কট আন্দোলনই নয়, প্রয়োজনে ভারতীয় হাইকমিশন প্রত্যাহারের আন্দোলনও শুরু হবে।
রাশেদ প্রধান আরো বলেন, ভারতকে মনে রাখতে হবে বাঙালি জাতি লাখো শহীদদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ পেয়েছে। প্রয়োজন হলে ভারতের সরকারের বিরুদ্ধে আরেকটি সংগ্রাম করবো। তবুও দিল্লির তাবেদারী মেনে নেবো না।

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে
জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
২ দিন আগে
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
৩ দিন আগে
চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।
৩ দিন আগে