অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিকে অনুরোধ জানাব: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

মঙ্গলবার (৭ মে) সংসদ অধিবেশনে আওয়ামী লীগের ফিরোজ আহমেদ স্বপনের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এমনটি জানান।

ফিরোজ আহমেদ স্বপন তার প্রশ্নে বলেন, সাংবাদিকতার পাশাপাশি অপসাংবাদিকতায় দেশ ভরে গেছে। অনলাইন পত্রিকার নিয়ম-কানুন কী, তা আমরা জানি না। অনিবন্ধিত অনলাইন পত্রিকার জ্বালায় আমরা অস্থির। এটি নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ আছে কি না?

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, এ বিষয়ে আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি। তিনি (ফিরোজ আহমেদ স্বপন) যথার্থই বলেছেন। বেশ কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় গজিয়ে গেছে। তারা সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতার চর্চা করে। অপপ্রচার করে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে।

তিনি বলেন, মজার বিষয় হলো, যারা পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতা করেন, তারা এ ধরনের পোর্টাল ও অনলাইনভিত্তিক পত্রিকাগুলো বন্ধের দাবি করেছেন। সাংবাদিক বন্ধুরাই বলছেন, এ ধরনের অপসাংবাদিকতার চর্চা যারা করেন, তারা আসলে পেশাদার সাংবাদিকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, দাবিটি শুধু সংসদ সদস্য, রাজনীতিবিদ বা সমাজের অন্য স্তরের জনগণের নয়, খোদ সাংবাদিক সমাজ থেকে এসেছে। তাদের কাছ থেকে দাবি এসেছে, অনিবন্ধিত পোর্টাল বন্ধ করে দিতে হবে। আমি কিছুদিন আগে একটি নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, প্রতিষ্ঠিত গণমাধ্যম যেগুলো আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদের যে নিবন্ধিত পোর্টাল এবং যেসব পোর্টাল আবেদন করেছে, প্রক্রিয়াধীন আছে- পুরো তালিকা বিটিআরসিকে পাঠাব। এর বাইরে যত অনলাইন পোর্টাল আছে, যারা একটি আবেদনও করেনি, সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য (বিটিআরসিকে) অনুরোধ জানাব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকায় সমাবেশের ডাক জামায়াতের

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।

১ দিন আগে

সংরক্ষিত নারী আসন: ছিটকে পড়লেন এনসিপির তাবাসসুম, অনিশ্চিয়তায় মনিরা

নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার বিকেল ৪টায়। নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়া ইসি এই সিদ্ধান্ত নেয়।

১ দিন আগে

‘গুপ্ত’ নিয়ে এবার উত্তপ্ত সংসদ

তিনি আরো বলেন, আমি বলতে চাই আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধীদলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না। এটাই প্রতিয়মান হচ্ছে। বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ

১ দিন আগে

সংরক্ষিত নারী আসন: এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

২ দিন আগে