আমরা চাই দেশের মানুষ দেশেই চিকিৎসা নিক : ভূমিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের মানুষ যেন তাদের রোগের চিকিৎসা দেশে নিতে পারে, সেটাই সরকারের চাওয়া বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এ ক্ষেত্রে সবার আন্তরিকতার ওপর জোর দিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার (৭ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লক ট্রেনিং কমপ্লেক্সে একটি ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, খুলনা বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানসহ আয়োজক সংগঠনের সদস্য ও আমন্ত্রিতরা।

ভূমিমন্ত্রী বলেন, সারা দেশের বিভাগীয় শহর থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে রোগী আসেন। এমনকি ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকেও ঢাকা মেডিকেলে রোগী পাঠানো হয়। অধিকাংশ রোগী বিদেশে চিকিৎসা নিতে যান। আমরা চাই দেশের রোগী দেশেই চিকিৎসা নিক। তবে এ বিষয়ে সবার আন্তরিকতা থাকতে হবে।

নারায়ণ চন্দ্র চন্দ বলেন, পদ্মাসেতুর সফলতা আমরা পাচ্ছি। সামনের জুলাই মাস থেকে রেল সেতু দিয়ে তিন ঘণ্টায় যশোর-খুলনা যাবে ট্রেন। তখন ঢাকায় অফিস করে বাড়ি ফিরতে পারবেন চাকরিজীবীরা। জাতির পিতার আদর্শ মেনে সবাইকে কাজ কাজ করতে হবে। খুলনা বিভাগকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য কল্যাণ সমিতির সভাপতি ডা. হাসানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকায় সমাবেশের ডাক জামায়াতের

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।

১ দিন আগে

সংরক্ষিত নারী আসন: ছিটকে পড়লেন এনসিপির তাবাসসুম, অনিশ্চিয়তায় মনিরা

নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার বিকেল ৪টায়। নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়া ইসি এই সিদ্ধান্ত নেয়।

১ দিন আগে

‘গুপ্ত’ নিয়ে এবার উত্তপ্ত সংসদ

তিনি আরো বলেন, আমি বলতে চাই আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধীদলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না। এটাই প্রতিয়মান হচ্ছে। বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ

১ দিন আগে

সংরক্ষিত নারী আসন: এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

২ দিন আগে