যুদ্ধের আগে হামাসের যে শক্তি ছিল তারা ফের সেই জায়গায় ফিরে গেছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে, হামাসকে তারা প্রায় নির্মূল করেছে। তবে আইডিএফের দাবির উল্টোটা বললেন এই জেনারেল।
মাস্ক সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রার্থী না হলেও, তিনি প্রায়ই রিপাবলিকান দলঘেঁষা অবস্থান নেন।
প্রচলিত একক সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক নির্বাচন পদ্ধতির তুলনায় পিআর পদ্ধতি ভিন্নভাবে কাজ করে। এখানে জনগণ সরাসরি কোনো ব্যক্তিকে ভোট না দিয়ে একটি দল বা তালিকাভুক্ত প্রার্থীদের ভোট দেয়।
ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস, নুসেইরাত এবং গাজা সিটিসহ অন্যান্য জায়গায় হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে।
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে আলোচনা করতে কাতারে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধের কয়েক সপ্তাহ পরই দল গঠনের ঘোষণা দিলেন মাস্ক। তবে মাস্কের এই ঘোষণার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
রনির পিতা মাহমুদ সরদার জানান, আড়াই বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন শুরু করেন রনি। শুরু থেকে সে কনস্ট্রাশনের কাজ করতো। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। তার এক সহযোগী শ্রমিক মোবাইল ফোনে মৃত্যুর সংবাদটি আমাদের জানায়।
প্রাইভেট গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কনের বাড়িতে যাচ্ছিল। গাড়িটির বেপরোয়া গতিতে চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাস্থলেই বর সুরজ নিহত হন।
ক্যাল ফায়ার জানিয়েছে, দাবানল নেভাতে ৬০০-এর বেশি কর্মী ও ৪০টি অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। দুই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, এবং আগুনে অনেক বাড়িঘর হুমকির মুখে।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ ইস্যুতে নিজেদের অবস্থান এবার পুরোপুরি স্পষ্ট করল চীন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইউক্রেন যুদ্ধে তারা রাশিয়ার পরাজয় মেনে নেবেন না।
বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সমঝোতায় পৌঁছেছে। দেশ দুটি শুল্ক এবং আমদানি-রফতানি নিয়ে ঐকমত্যে পৌঁছেছে।
গাজায় যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত কর ও ব্যয় ছাঁটাই সংক্রান্ত বিগ বিউটিফুল বিলে স্বাক্ষর করেছেন। এর ফলে বিলটি এখন আইনে পরিণত হলো।
কারভিল শহরের প্রশাসনিক প্রধান ড্যালটন রাইস সাংবাদিকদের জানান, ভোরের আগে হঠাৎ করেই এই মারাত্মক বন্যা আঘাত হানে। ফলে কর্তৃপক্ষ কোনো ধরনের সতর্কতা জারি বা কাউকে সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি।
বিশেষজ্ঞদের মতে, এই নির্বাচনের পেছনে কিম জং ইলের ব্যক্তিগত পছন্দ ছাড়াও গুরুত্বপূর্ণ ছিল কিম জং উনের রাজনৈতিক প্রশিক্ষণ ও বুদ্ধিমত্তা।
পুতিনের সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে বৃহস্পতিবার ওয়াশিংটনের বাইরে এক বিমানঘাঁটিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার সঙ্গে আমার আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।