পাকিস্তানে অতর্কিত হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অতর্কিত হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানায় পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা।

নাম গোপন রাখার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, “মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে, নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে ৭০ থেকে ৮০ সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়।” তিনি জানিয়েছেন, সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা ১৭ জন এবং তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। যে তিনজন আহত হয়েছেন তাদের অবস্থা গুরুতর। এছাড়া দুজন ভাগ্যক্রমে সেখান থেকে সরে যেতে সমর্থ হন।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৮ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, বেলুচিস্তানে অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে যেতে চায়। তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই প্রদেশকে কোনোভাবেই স্বাধীনতা দেওয়ার পক্ষে নয় পাক সরকার।

বেলুচিস্তানে এসব হামলা মূলত চালায় বিএলএ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এছাড়া সেখানে থাকা চীনা কোম্পানিদের কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা। সশস্ত্র এ গোষ্ঠীর দাবি, চীনসহ অন্যান্য বিদেশিরা তাদের প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। অথচ এখানকার মানুষ পাকিস্তানের মধ্যে সবচেয়ে দরিদ্র।

গত নভেম্বরে কোয়েটার রেলস্টেশনে হামলার দায় স্বীকার করে বিএলএ। ওই হামলায় ২৬ জন নিহত হন। যার মধ্যে ১৪ সেনাও ছিল।

বেলুচিস্তান ছাড়াও খাইবার পাখতুনখাওয়াতেও সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে পাকিস্তানি বাহিনী। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২৪ সালে ৩৮৩ সেনা ও ৯২৫ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।

সূত্র: এএফপি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

৯ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১০ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১৭ ঘণ্টা আগে

মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

১৯ ঘণ্টা আগে