গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তর করার যে দাবি উঠছে তা সত্য নয় বলে জানিয়েছে লিবিয়ার যুক্তরাষ্ট্রের দূতাবাস। রবিবার (১৮ মে) লিবিবার যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার এমন কোনো পরিকল্পনার সঙ্গে জড়িত নয়।
দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম শহর হায়দরাবাদে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও ৭ বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে বলে জানা গেছে।
যুদ্ধের লড়াইয়ে বিরতির পর এবার ভারত ও পাকিস্তান কূটনৈতিক মিশনে ঝাঁপিয়ে পড়েছে। বিশ্বের কাছে নিজ নিজ বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠানোর কথা ঘোষণা করেছে দুই দেশ।
মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা লেগে অন্তত ২২ জন আহত হয়েছেন। যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মেক্সিকান নৌবাহিনী এই তথ্য জানিয়েছে। সূত্র: বিবিসি
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় ভ্রমণ ব্লগার ও জনপ্রিয় এক নারী ইউটিউবারকে গ্রেফতার করেছে ভারতের হরিয়ানা রাজ্য পুলিশ। শুক্রবার তাকে হরিয়ানার হিসার জেলা থেকে গ্রেফতার করা হয়। অপারেশন সিঁদুর চলাকালে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পরে শনিবার তাকে আদালতে তোলা হয়।
ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দপ্তর। একই সময়ে প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে- যেখানে খাদ্য, আশ্রয় ও ওষুধের চরম সংকট চলছে।
‘আল-আয়ালা’ নামে আরব আমিরাতের মেয়েদের এমন বিশেষ ধরনের নৃত্য পরিবেশন অনেকেই আগে কখনো দেখেননি। ফলে তারা সবাই প্রশ্ন তুলেছেন— এই নৃত্য প্রকৃতপক্ষে কী? একটি ইসলামি দেশ কীভাবে কাউকে স্বাগত জানাতে এমন নৃত্য পরিবেশন করতে পারে, তা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।
আইডিএফ তাদের পোস্টে বলছে, যতক্ষণ পর্যন্ত হামাস হুমকি না হয়ে ওঠে এবং তাদের কাছে থাকা সব জিম্মি মুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অভিযান বন্ধ করব না। আগের ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় দেড় শতাধিক ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তু’তে হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয় পোস্টে।
ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে। শুক্রবার (১৬ মে) আরব লীগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
কাশ্মির, নদীর পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যুতে ভারতকে বিস্তৃত সংলাপে আসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রাজনীতি-কূটনীতিকে একপাশে রেখে যুদ্ধ উসকে ওঠে, তাহলে তা দুই দেশের জন্য সীমাহীন যন্ত্রণা ব্যতীত আর কিছু বয়ে আনবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন এলাকায় সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার রাজ্যটির মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন সেতু এবং রেললাইনসহ একাধিক এলাকাগুলোয় মকড্রিল বা কৃত্রিম মহড়া করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ১১৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ২১৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
ট্রাম্প বলেন, দীর্ঘমেয়াদী শান্তির জন্য আমরা ইরানের সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করছি। তবে ইরানি সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় এখনও কিছু দূরত্ব রয়েছে যা পূরণ করা সম্ভব।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় মার্কিন সিনেট থেকে গ্রেফতার করা হয়েছে আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেরির সহপ্রতিষ্ঠাতা এবং প্রবীণ প্রগতিশীল অ্যাকটিভিস্ট বেন কোহেনকে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী (ডিপিএম) ইসহাক দার বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
গাজার খান ইউনিস এলাকায় বৃহস্পতিবার ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৬১ জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল–তাওবাহ চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত ১৫ জনের। হামলায় কয়েকজন আহত হয়েছেন। এই নিয়ে ৫৩ হাজার ছাড়াল গাজায় নিহতে সংখ্যা, হামাসনিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ ত