ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দপ্তর। একই সময়ে প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে- যেখানে খাদ্য, আশ্রয় ও ওষুধের চরম সংকট চলছে।
শনিবার (১৭ মে) গাজার সরকারি মিডিয়া দপ্তরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল যে ধারাবাহিক হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা নিছক সংঘর্ষ নয়- বরং এটি সুপরিকল্পিত গণহত্যা।
বিবৃতিতে আরও জানানো হয়, এই দুই দিনে গাজার উত্তর অংশে এক হাজারেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। জাবালিয়া, বাইত লাহিয়া ও আশপাশের এলাকায় স্থাপন করা শত শত শরণার্থী তাঁবু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ড্রোন হামলার মাধ্যমে। ফলে ঘরহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
আরও ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি যখন জানা গেছে, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলগুলোর যাতায়াতে বাধা সৃষ্টি করছে। এর ফলে অন্তত ১৪০টি মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের সরাসরি লঙ্ঘন।
গাজা শহরে আশ্রয়কেন্দ্র না থাকায় হাজারো পরিবার রাস্তায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। বিশেষ করে আল-জালাআ স্ট্রিট ও আল-সাফতাউই এলাকার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ- কোনও কিছুরই পর্যাপ্ততা নেই।
গাজার সরকারি মিডিয়া দপ্তরের ওই বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং ইসরায়েলের প্রতি নির্লজ্জ সহযোগিতার তীব্র নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে অবিলম্বে গণহত্যা বন্ধ, অবরোধ তুলে মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা, এবং ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবি জানানো হয়।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উপসাগরীয় সফরের মাত্র চার দিনে ইসরায়েলি বাহিনী ৩৭৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আগের চার দিনে নিহতের সংখ্যা ছিল প্রায় ১০০। এই পার্থক্য আন্তর্জাতিক রাজনীতির ভূমিকা ও নেপথ্যের চাপ সম্পর্কে নতুন করে প্রশ্ন তোলে।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার ওপর খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে। ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও হামলা শুরু করে তারা। অক্টোবর ২০২৩ থেকে চলমান এই যুদ্ধ এখন পর্যন্ত প্রাণ কেড়ে নিয়েছে ৫৩,২০০ জনেরও বেশি ফিলিস্তিনির।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনায় উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। রোববার (৫ এপ্রিল) এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
৬ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একের পর এক হুমকি দিয়েই যাচ্ছেন। সর্বশেষ হুমকিতে ট্রাম্প বলেছেন, আগামীকাল মঙ্গলবার পর্যন্ত তাঁর দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে যদি তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো শান্তিচুক্তিতে পৌঁছাতে না পারে, তবে তিনি ‘পুরো ইরান উড়িয়ে দেবেন।’
৭ ঘণ্টা আগে
অশালীন ভাষা ব্যবহার করে ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ (সেতু) ডে’। সবকিছু একবারে হবে। এমন কিছু, যা আগে কখনো দেখা যায়নি।
১৭ ঘণ্টা আগে