আন্তর্জাতিক চাপের মুখে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সীমিত সংখ্যক ত্রাণ প্রবেশ করলেও সেগুলো এখনো বিতরণ করা যায়নি বলে জাতিসংঘ জানিয়েছে। ১১ সপ্তাহ ধরে গাজায় ত্রাণ প্রবেশে নিষধাজ্ঞা আরোপ করে ইসরাইল।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে স্থানীয় এক ইউটিউবার, একজন ব্যবসায়ী ও এক ছাত্রসহ ১০জনেরও বেশি নারী-পুরুষকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে অভিযান চালিয়ে এদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতারা এবং ভারতীয় গণমাধ্যম।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সংসদকে বলেন, আমরা ২০৩০ দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডই এ সিদ্ধান্তকে দরকারি করে তুলেছে।
বিবৃতিতে আরও বলা হয়, অসাধারণ সামরিক নেতৃত্ব, সাহস ও বীরত্ব, পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত সংহতি রক্ষা এবং শত্রুর বিরুদ্ধে সাহসী প্রতিরক্ষার স্বীকৃতি হিসেবে মন্ত্রিসভা জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল র্যাংক দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হলো।
ফিলিস্তিনের গাজায় দ্রুতই পর্যাপ্ত ত্রাণ না পৌঁছলে আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনেকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী সামরিক সংঘর্ষ যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হলেও দুই দেশই নিজেদের বিজয়ী বলে দাবি করছে। তবে এ সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে চীন। এতে অপ্রত্যাশিত বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে চীনের প্রতিরক্ষা শিল্প। ভারত-পাকিস্তা
যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা ইসরায়েলকে সতর্ক করে বলেছে, ফিলিস্তিনে অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজায় নতুন করে শুরু করা সামরিক আগ্রাসন বন্ধ না করলে এবং ত্রাণ প্রবেশে বিধিনিষেধ তুলে না নিলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে প্রভাবশালী এই তিন দেশ। খবর রয়টার্সের।
রাশিয়া এবং ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ মে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলার পর এ কথা জানান ট্রাম্প। তবে ক্রেমলিন জানিয়েছে, প্রক্রিয়াটিতে একটু সময় লাগতে পারে।
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার জেরে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৫০০ জনে পৌঁছেছে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসং
ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। খবর দ্য ইকোনোমিক টাইমসের।
দুই দিনের সফরে আজ মঙ্গলবার (২০ মে) ঢাকা আসছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম। তার সফরে রোহিঙ্গা সমস্যা প্রাধান্য পাবে।
একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেন, ‘গাজায় ২০ লাখ মানুষ অনাহারে ভুগছে।‘ তাঁর ভাষায়, ‘টনকে টন খাদ্যসামগ্রী সীমান্তে আটকে আছে, মাত্র কয়েক মিনিট দূরে।’
জানা গেছে, পাকিস্তানি হামলায় ১০ হাজারেরও বেশি বাড়ি গুঁড়িয়ে গেছে। ঘরছাড়া অসংখ্য পরিবার। সীমান্তবর্তী পুঞ্চ, কুপওয়ারা, বারামুলা ও রাজৌরির গ্রামগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সব থেকে শোচনীয় অবস্থা জম্মুর পুঞ্চ জেলার। পাকিস্তানি হামলায় নিহত ২২ জনের মধ্যে ১৪ জনই পুঞ্চের।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা জোরদার করেছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার (১৮ মে) দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে ১৫১ জন জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। চিকিৎসা সূত্রের বরাতে সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৮ মে) তার দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছেন, পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। যা তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে দেশটির বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। গতকাল শনিবার দেশটি বাংলাদেশি পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তর করার যে দাবি উঠছে তা সত্য নয় বলে জানিয়েছে লিবিয়ার যুক্তরাষ্ট্রের দূতাবাস। রবিবার (১৮ মে) লিবিবার যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার এমন কোনো পরিকল্পনার সঙ্গে জড়িত নয়।