বিশ্বের কাছে বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত-পাকিস্তান

কলকাতা প্রতিনিধি
অস্ত্রবিরতিতে সম্মত ভারত ও পাকিস্তান, আপাতত থেমেছে যুদ্ধের শঙ্কা। প্রতীকী ছবি

যুদ্ধের লড়াইয়ে বিরতির পর এবার ভারত ও পাকিস্তান কূটনৈতিক মিশনে ঝাঁপিয়ে পড়েছে। বিশ্বের কাছে নিজ নিজ বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠানোর কথা ঘোষণা করেছে দুই দেশ।

শনিবার (১৭ মে) পহেলগাঁও সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগ গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ভারতের সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল কূটনৈতিক মিশনে দেশে দেশে ঘুরবেন বলে ঘোষণা করা হয়েছে। এরপরেই পাকিস্তানও প্রতিনিধিদল পাঠানোর কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ভারতের সংসদীয়বিষয়ক মন্ত্রী কিরন রিজেজু জানিয়েছেন, ভারতের এই মিশনের লক্ষ্য হল সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের জাতীয় ঐকমত্য এবং দৃঢ় দৃষ্টিভঙ্গি তুলে ধরা। শনিবার এই প্রতিনিধি দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। প্রত্যেক দলে এক বা একাধিক সাবেক কূটনীতিককে রাখা হয়েছে। এইসব সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কংগ্রেস এমপি শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পান্ডা, জেডিইউর সঞ্জয় কুমার ঝা, ডিএমকের কানিমোঝি করুণানিধি, এনসিপি (শরদ পাওয়ার)-র সুপ্রিয়া সুলে, শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে।

এই সর্বভারতীয় প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেসের আনন্দ শর্মা, মনীশ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান, সিপিআইএমের ব্রিট্টাস, বিজেপির শমীক ভট্টাচার্য, রাজীব প্রতাপ রুডি, অনুরাগ ঠাকুর প্রমুখ। বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির প্রবল বিরোধী অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকেও প্রতিনিধিদলে নেওয়া হয়েছে।

বিজেপির রাজনৈতিক শত্রু হলেও পহেলগাঁও হামলার পর রাজনৈতিক বিভেদ ভুলে সরকারের পাশে দাঁড়িয়েছেন তিনি। তিনি বলছেন, ভারত সেই জিয়াউল হকের সময় থেকেই পাক মদদপুষ্ট সন্ত্রাসের শিকার। আমাদের গোটা বিশ্বের সামনে সেটা তুলে ধরতে হবে।

সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালিসহ পশ্চিম এশিয়ার দেশগুলোতে যাবেন। আগামী সপ্তাহেই এই কূটনৈতিক মিশন কাজ শুরু করবে বলে জানানো হয়েছে।

এদিকে পাকিস্তান আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করতে পাকিস্তান পিপল্‌স পার্টির (পিপিপি) নেতা তথা সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত যে মিথ্যা প্রচার চালাচ্ছে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্মোচনের লক্ষ্যে একটি কূটনৈতিক প্রতিনিধিদল গঠন করা হয়েছে। এই দলের নেতৃত্বে রয়েছেন বিলাওয়াল ভুট্টো-জারদারি।

এই প্রতিনিধিদলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ড. মুসাদিক মালিক, খুররম দস্তগীর খান, শেরি রেহমান, প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার, সিনেটর ফয়সাল সাবজওয়ারী, সাবেক পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়া, সাবেক রাষ্ট্রদূত জালিল আব্বাস জিলানী। এই প্রতিনিধিদল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া সফর করবেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

১৬ ঘণ্টা আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

১৬ ঘণ্টা আগে

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১ দিন আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

১ দিন আগে