খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী।
তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নড়াইলে ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। সেই সঙ্গে নিউমোনিয়া আক্রান্ত শিশুরাও ভর্তি আছে হাসপাতালে। নড়াইল জেলা হাসপাতালে সংক্রামক (ডায়রিয়া) বিভাগে ছয় বেডের বিপরীতে ভর্তি আছেন অর্ধশতাধিক রোগী। গত এক সপ্তাহের পরিসংখ্যানে এমনটি দেখা গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ৬ জনসহ অন্তত ১০ জন। এর মধ্যে জাহাঙ্গীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিবছর বাস্তুচ্যুত হচ্ছেন ১০ হাজার মানুষ। এ পর্যন্ত বাস্তুচ্যুত মানুষের মোট সংখ্যা প্রায় ১৭ লাখ। এদের অধিকাংশই উপকূলীয় এলাকা থেকে শহরমুখী হয়েছেন। আর জলবায়ু পরিবর্তনের এই অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।
সীমান্তে আরো দুই বাংলাদেশীকে গুলি করে মেরেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওই দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদ তার মেয়াদকালে অসংখ্য দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। যার শেষমেশ অপরাধের মাত্র যখন অতিচরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখনই ছাত্ররা তার পদত্যাগের আন্দোলনে সফল হন। তবে সরকার কর্তৃক এই ভিসির অপসারণের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন শিক্ষক সমিতির
মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার বলেন, সড়কের কাজ শেষ হলে আমরা আবার আমাদের স্থানে ব্যবসা প্রতিষ্ঠান কোনো রকমে গড়ে তুলেছি। কিন্তু হঠাৎ জেলা প্রশাসন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে চিঠি দিয়েছে। আমাদের প্রতিষ্ঠান ভেঙে দিলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। সন্তানদের লেখাপড়াসহ তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।
অভিযোগ রয়েছে, স্বজনপ্রীতি, আর্থিক দুর্নীতি ও সঠিক পরিকল্পনার অভাবে এ অবস্থা দেখা দিয়েছে। প্রকৃত ভূমিহীনদের বদলে অনেক সচ্ছল পরিবারকেও দেওয়া হয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। ফলে এই ঘরে তাদের থাকার প্রয়োজন হয় না। তারাই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নানা কাজে ব্যবহার করছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্র জানিয়েছে, বুধবার বিকেল পর্যন্ত এসব মামলায় ৫০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে সোমবার ৩৯, মঙ্গলবার পাঁচজন ও বুধবার ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
আজই খুলে দেওয়া হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে কুয়েট সিন্ডিকেটের ১০২তম (জরুরি) সভায় হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের জন্য ক্যাম্পাসে এসে সরাসরি অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা অনশনে থাকবেন। প্রয়োজনে লাশ হবেন। দ্রুত সিদ্ধান্ত নেন, আমাদের
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইল জেলায় এ বছর ৫০ হাজার ৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। সিংহভাগ জমিতে আবাদ হয়েছে ব্রি-২৮, ২৯, ৫০, ৫৫, ৫৮, ৬১, ৬৩, ৬৪, ৬৯, ৭৪, ৮১। এ ছাড়া হাবুবালাম, মিনিকেট, সুবর্ণলতা, হাইব্রিড হীরা, সাথী, তেজগোল্ড ইত্যাদি জাতের ধানও আবাদ হয়েছে জেলায়।
যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহের জলাবদ্ধ সমস্যার স্থায়ী সমাধানে পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটে
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় এ কর্মসূচি শুরু করেন তারা।
সারা দেশে অবকাঠামোগত নানা উন্নয়নের মধ্যেও এখনো যেন মধ্যযুগে পড়ে রয়েছে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের মুলিয়া বাজার খেয়াঘাট। সেখানে নৌকা থাকলেও নেই মাঝি। নেই বৈঠাও। ঘাটের দুই পারের দুই খুঁটিতে বাঁধা দড়ি টেনে টেনে নৌকায় নদী পার হচ্ছেন ১৮ গ্রামের মানুষ।