নড়াইল প্রতিনিধি

নিত্যদিনের তুলনায় ঈদের দিনে তাদের জন্য খাবার ছিল একেবারেই ভিন্ন ধরনের। গরু ও খাসির মাংসের পাশাপাশি মুরগীর রোস্টের সঙ্গে ছিল পোলাও। ছিল নানা ধরনের মিষ্টির সমাহার, পান-সুপারি।
ঈদুল আজহা উপলক্ষ্যে এমন খাবারের আয়োজন ছিল নড়াইল জেলা কারাগারের কারাবন্দিদের জন্য। স্বজনদের থেকে অনেক দূরে কথা ভেবে অনেকের মন ভারাক্রান্ত থাকলেও কবজি ডুবিয়ে মজা করে খেয়েছেন কারাগারের বন্দিরা।
কেবল খাবারই নয়, ঈদ উপলক্ষ্যে কারাবন্দিদের মানসিকভাবে কিছুটা স্বস্তি দিতে ছিল নানা ধরনের খেলাধুলার আয়োজনও। দৃশ্যপট দেখে বোঝার উপায় ছিল না কে কর্মকর্তা কে বা বন্দি। ঈদের আনন্দ ভাগাভাগি করে মেতে ছিলেন প্রতিটি মানুষ।
সরেজমিন দেখা গেছে, শুরুতেই ফাসির দণ্ডপ্রাপ্ত পাঁচ বন্দি ও নারী বন্দিদের খাবার দেওয়া হয়। পরে সারিবদ্ধভাবে খাবার গ্রহণ করেন অন্য বন্দিরা। এর আগে সকালে গোসল সেরে ঈদের জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তারাা। নামাজ সেরে কোলাকুলি করে পায়েসের সঙ্গে মুড়ি দিয়ে ছিল তাদের জন্য সকালের নাশতার আয়োজন।
সকাল সাড়ে ১১টার দিকে জেল সুপার কারাবন্দিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বন্দিদের মধ্যে নানা ধরনের খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেন। দুপুর ১২টার দিকে জেলঘণ্টা বেজে ওঠে। মাইকে ঘোষণা করা হয়, দুপুরের খাবার বিতরণ করা হবে।
এমন আনন্দঘন পরিবেশের মধ্যে কথা হয় কয়েকজন বন্দির সঙ্গে। বেশ কয়েকজন বন্দিই কথা বলেন। পরিবার-পরিজনদের ছাড়া কারাবন্দি জীবন নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। জানান, কারা কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে কথা বলা ও সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয় তাদের। কিন্তু এতে তাদের কষ্ট বরং আরও বাড়ে। বন্দিরা কেউ নিজেদের নাম প্রকাশে রাজি হননি।
কয়েকজন বন্দি কারাগারের বাইরে থাকা মানুষদের প্রতি আহ্বান জানান, তারা যেন কোনো ধরনের অপরাধারমূলক কর্মকাণ্ডে না জড়ান। তারা বলেন, জীবনটা অনেক সুন্দর। পরিবারের সঙ্গে জীবনকে উপভোগ করতে বলেন।
বন্দিরা আগের চেয়ে কারাগারের পরিবেশ এখন আরও সুন্দর হয়েছে বলেও জানান। বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে থাকলে মনটাও ভালো হয়ে যায়। তারা এখানকার কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারে মুগ্ধ।
জেল সুপার সঞ্জয় ঘোষ বলেন, বিশেষ দিনগুলোতে কারাবন্দিদের জন্য উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। বেশির ভাগ বন্দি সরকারের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করছেন। আমরাও তাদের ভালো রাখার চেষ্টা করছি।
জেল সুপার বলেন, বন্দিরা যেন স্বজনদের কথা কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকতে পারেন, সে কারণে তাদের মানসিকভাবে চাঙা রাখতে নানা ধরনের খেলাধুলা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। কারাগারের পরিবেশ আগের চেয়ে এখন অনেক ভালো। আমরা চাই, আত্মশুদ্ধির মাধ্যমে বন্দিরা বাইরের জীবনের জন্য উপযোগী হয়ে উঠুক।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে