কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনে কালো রঙের একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির সন্ধান মিলেছে। তথ্য বলছে, কোটি টাকার এই গাড়িটি ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের।
সোমবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে সাফিনা টাওয়ারের পার্কিংয়ে গাড়িটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০।
স্থানীয়রা জানান, এ ভবনের তিনটি ফ্লোর জেনুইন লিফ নামে একটি সিগারেট কোম্পানি ভাড়া নিয়েছে। তারাই এই গাড়িটি নিয়ে এসেছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এই গাড়িটি মাস তিনেক হলো ওই বাড়ির গ্যারেজে হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ি সাফিনা টাওয়ারের গ্যারেজে রাখা আছে বলে তারা শুনেছিলেন। পরে পুলিশ গাড়ি থেকে কাগজপত্র ও সংসদ সদস্যের স্টিকার উদ্ধার করেছে। এই গাড়ির চালক কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ি চালক ছিলেন একসময়।
কুষ্টিয়া মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন জানান, তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে সংসদ সদস্যর স্টিকার ও গাড়ির কাগজপত্র পাওয়া গেছে। কাগজে গাড়িটির মালিক হিসেবে সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের নাম রয়েছে। গাড়িটি নিয়ে আরও বিস্তারিত জানতে তদন্ত চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, যতুটুকু জানতে পেরেছি গাড়িতে নৌকার স্টিকার আছে। গাড়িটি সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কি না, তদন্ত করে দেখা হচ্ছে।
২০২৪ সালের ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যান আওয়ামী সরকারের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার। ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ২২ মে তাকে হত্যা করা হয়েছে বলে খবর শোনা যায়।
পরে পুলিশ জানায়, এমপি আনারকে হত্যার পর টুকরো টুকরো করা হয়। সেগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেয় খুনিরা। কলকাতার নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার করে ভারতীয় পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে