আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন : রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি

আগামী নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (১৪ জুন) বিকেলে ঝিনাইদহে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ে গণসংযোগকালে তিনি এমন মন্তব্য করেন।

নির্বাচনে কোনো চাঁদাবাজ, দখলদার, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল এবং ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল—এমন কাউকে ভোট না দিয়ে ক্লিন ইমেজধারীদের ভোট দেওয়ার আহ্বান জানান রাশেদ খান। তিনি বলেন, ‘আমাদের দল ৩০০ আসনেই নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।’

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহান আহমেদ রায়হানসহ সংশ্লিষ্টরা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে