চুয়াডাঙ্গার বর্ষীয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা ছেলুন মারা গেছেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
সোলাইমান হক জোয়ার্দার ছেলুন। ফাইল ছবি

চুয়াডাঙ্গার বর্ষীয়ান নেতা জাতীয় সংসদের সাবেক হুইপ সোলাইমান হক জোয়ার্দার ছেলুন মারা গেছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছেলুন। বার্ধক্যসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন তিনি।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হান্নান তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। পরিবার জানিয়েছে, শনিবার (১৪ জুন) সকাল ১১টায় তার নিজের হাতে গড়া ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের মাঠে জানাজা হবে। পরে রেল স্টেশন রোডে জান্নাতুল মওলা কবরস্থানে তাকে দাফন করা হবে।

সোলায়মান হক জোয়ার্দ্দারের জন্ম ১৯৪৬ সালের ১৫ মার্চ চুয়াডাঙ্গা শহরের আরাম পাড়ায়। বাবা মৃত সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার ছিলেন ব্যবসায়ী, মা মৃত আছিয়া খাতুন ছিলেন গৃহিণী।

পেশায় ব্যবসায়ী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ছাত্রজীবনেই ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত) রাজনীতিতে যুক্ত ছিলেন। যুবলীগ প্রতিষ্ঠার পর তিনি চুয়াডাঙ্গা মহকুমার সভাপতি নির্বাচিত হন। ১৯৭৩ সালে চুয়াডাঙ্গা যুবলীগের সভাপতি ও ১৯৭৯ সালে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। পরে দীর্ঘ সময় তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন ছেলুন জোয়ার্দ্দার। তিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। যুদ্ধকালীন বীরত্বের পরিচয় দেন তিনি। মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে নিজ উদ্যোগে দামুড়হুদার নাটুদহে সম্মুখ সমরে শহিদ তার আট সহযোদ্ধার স্মরণে স্মৃতিসৌধ ও স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করেন। এ ছাড়াও তিনি আলমডাঙ্গার লাল ব্রিজের কাছে বধ্যভূমিতে আরেকটি স্মৃতিসৌধ নির্মাণ করেন।

সেলুন জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা রাইফেল ক্লাব, রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘ সময়ের সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। জেলার নানামুখী উন্নয়নেও ভূমিকা রেখেছেন তিনি। স্থানীয় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে আলমডাঙ্গা সড়কে কয়েক একর জমির ওপর গড়ে তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ছেলুন জোয়ার্দ্দার। পরের তিনটি নির্বাচনেও তিনি সংসদ সদস্য হয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই দিন বিকেলে তার বাড়িতে হামলা হয়। ওই সময় থেকেই তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে