যশোরে আবারও করোনাভাইরাসের থাবা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরে ৫০ বছর বয়সী এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সাতক্ষীরা কলারোয়া উপজেলার বাসিন্দা। ওই নারীকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সম্প্রতি যশোর শহরের বেজপাড়ায় ছেলের বাড়ি বেড়াতে আসেন তিনি। শ্বাসকষ্ট ও সর্দিজ্বর ভুগতে থাকায় গত সোমবার (০৯ জুন) সকালে ওই নারী শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তার উপসর্গ বিবেচনায় নিয়ে র‍‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। রিপোর্টে নিশ্চিত হয় ওই নারী করোনায় আক্রান্ত। এ তথ্য জেলা স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হলে তাৎক্ষণিক তাকে বেসরকারি হাসপাতাল থেকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা আশংকা করছেন ওই নারী করোনার সর্বশেষ ভেরিয়েন্টে আক্রান্ত হতে পারেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নারী করোনা আক্রান্ত হয়েছেন বলে র‍‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় শনাক্ত হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে। নতুন করে আরটিপিসিআর টেস্টের দরকার পড়ছে না। সর্বোচ্চ চেষ্টা ও চিকিৎসায় রোগী সুস্থ হলে ছাড়পত্র দেওয়া হবে। করোনা আক্রান্তদের চিকিৎসায় যাবতীয় প্রস্তুতি হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ে রেখেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে